ঢাকা, বৃহস্পতিবার ২২, অক্টোবর ২০২৬ ১৮:৫৮:৩৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু দেশের বাজারে ফের সোনার দামে পতন আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি

ইরানে ফের বিষাক্ত গ্যাস হামলা, অর্ধশতাধিক স্কুলছাত্রী হাসপাতালে

আন্তর্জাতিক ডেস্কঃ | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:২৮ এএম, ৫ মার্চ ২০২৩ রবিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নতুন করে বিষাক্ত গ্যাস হামলায় অসুস্থ হয়ে পড়ায় ইরানের পাঁচটি প্রদেশের ৩০টি বেশি স্কুলের অর্ধশতাধিক স্কুল ছাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইরানের পশ্চিম হামেদান প্রদেশের পাশাপাশি উত্তর-পশ্চিমের জাঞ্জান ও পশ্চিম আজারবাইজান, দক্ষিণের ফারস এবং উত্তরের আলবোর্জ প্রদেশে শুক্রবার এই বিষক্রিয়ার ঘটনা ঘটে। 

তবে তাদের সবার অবস্থা ভালো রয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। 

এ ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি। প্রশাসন বলছে, ইরানকে দোষারোপ করার জন্য শত্রুরা এমনটি করছে। 

বিষয়টির দিকে নজর রাখতে স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। মেয়ে শিক্ষার্থীদের ওপর গ্যাস হামলার ঘটনাকে ‘জনসাধারণের মাঝে ভীতি ও হতাশা তৈরি করার জন্য শত্রুদের ষড়যন্ত্র’ হিসাবে অভিহিত করেছেন তিনি।

মেয়েদের স্কুল বন্ধ করে দেওয়ার চেষ্টা হিসাবে দুর্বৃত্তরা দেশজুড়ে বিষাক্ত গ্যাস হামলা চালাচ্ছে বলে দেশটির সরকার ধারণা করছে। গত তিন মাস ধরে দেশটির রাজধানী তেহরানের দক্ষিণাঞ্চলীয় কওম শহরের শত শত স্কুলছাত্রী শ্বাসকষ্টে আক্রান্ত হয়েছেন।