ঢাকা, রবিবার ১৮, অক্টোবর ২০২৬ ২০:৫৬:০২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮ মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর

ইরানে বাড়ি ও পার্কে হামলা, ৬ জন নিহতের দাবি

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৪৫ পিএম, ২৩ মার্চ ২০২৬ সোমবার

ইসরায়েলের দিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরান। ছবি : এএফপি

ইসরায়েলের দিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরান। ছবি : এএফপি

ইরানের তাবরিজ শহরে বাড়ি ও পার্কে হামলার ঘটনা ঘটেছে। এতে ৬ জন নিহত হয়েছেন।

আজ সোমবার (২৩ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।

ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের সংকট ব্যবস্থাপনা বিভাগের মহাপরিচালক মাজিদ ফারশি দেশটির সংবাদ সংস্থা ফারস নিউজ এজেন্সিকে বলেন, একটি আবাসিক ভবনে হামলায় চারজন নিহত ও ছয়জন আহত হয়েছেন। এছাড়া রাবে রশিদি এলাকার একটি পার্কে হামলায় আরও দুজন নিহত হয়েছেন।

তবে আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এসব তথ্য যাচাই করা সম্ভব হয়নি। যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের কর্মকর্তাদের থেকে তাৎক্ষণিক এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এদিকে ইসরায়েলের বিভিন্নস্থানেও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান।