ইরানে বিখ্যাত অভিনেত্রী তারানেহ আলিদুস্তি আটক
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:২৮ এএম, ১৯ ডিসেম্বর ২০২২ সোমবার
অভিনেত্রী ও অনুবাদক তারানেহ আলিদুস্তি
ইরানে চলমান প্রতিবাদ বিক্ষোভের পক্ষে কথা বলায় বিখ্যাত অভিনেত্রী ও অনুবাদক তারানেহ আলিদুস্তিকে গ্রেফতার করা হয়েছে। দেশটির বিচার বিভাগ এ খবর জানিয়েছে।
নিজের দাবির পক্ষে তথ্যপ্রমাণ সরবরাহ করতে ব্যর্থ হওয়ায় বিচারিক কর্তৃপক্ষের আদেশে তাকে গ্রেফতার করা হয়। বিচার বিভাগের মিজান অনলাইন নিউজ ওয়েবসাইটে এ কথা বলা হয়েছে।
এতে আরো বলা হয়, সাম্প্রতিক বিষয় নিয়ে ভিত্তিহীন কথা বলায় আলিদুস্তিসহ আরো কিছু সেলিব্রেটিকে জিজ্ঞাসাবাদের জন্যে আটক কিংবা গ্রেফতার করা হয়েছে।
আলিদুস্তি (৩৮) ইরানের অন্যতম সেরা অভিনেত্রী ও অনুবাদক। তিনি ২০১৬ সালের অস্কার জয়ী সিনেমা ‘দ্য সেলসম্যান’এ অভিনয় করে ব্যাপক পরিচিতি পান।
তিনি গত ৮ ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে মোহসিন সেকারির মৃত্যুদন্ড নিয়ে কথা বলেন। ওইদিনই বিক্ষোভে জড়িত থাকার দায়ে মোহসিনের মৃত্যুদন্ড কার্যকর করা হয়।
আলিদুস্তি তার কমেন্টে বলেন, ‘আপনার নিরবতা মানে অত্যাচার ও অত্যাচারীকে সমর্থন করা। প্রতিটি আন্তর্জাতিক সংস্থা যারা এই রক্তপাত দেখছে কিন্তু কোন ব্যবস্থা নিচ্ছে না তারা মানবতার কলংক।
উল্লেখ্য, তারানেহ আালিদুস্তি ১৭ বছর বয়সে অভিনয় শুরু করেন। তিনি ইরানের সেরা অভিনেত্রী হিসেবে বিবেচিত হয়ে আসছেন।
হিজাব পরাকে কেন্দ্র করে পুলিশি হেফাজতে গত ১৬ সেপ্টেম্বর কুর্দি তরুনী মাশা আমিনির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ইরানে বিক্ষোভ শুরু হয়। আলিদুস্তি বিক্ষোভকারীদের পক্ষে অবস্থান নিয়ে নানা সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক পোস্ট দিয়েছেন।
ইরানের বিচার বিভাগ বলছে, বিক্ষোভ শুরুর পর থেকে এ পর্যন্ত হাজার হাজার লোককে আটক করা হয়েছে। এর মধ্যে চারশ জনকে ১০ বছর পর্যন্ত কারাদন্ড দেয়া হয়েছে।
- স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র?
- যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু








