ইরানে হিজাববিরোধী বিক্ষোভে নিহত বেড়ে ১০৮
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:০১ পিএম, ১২ অক্টোবর ২০২২ বুধবার
ফাইল ছবি
হিজাব ইস্যুতে ইরানে তিন সপ্তাহেরও বেশি সময় ধরে চলা বিক্ষোভে কমপক্ষে ১০৮ জন নিহত হয়েছে। অসলোভিত্তিক গ্রুপ ইরান হিউম্যান রাইটস (আইএইচআর) বুধবার এ তথ্য জানিয়েছে।
আইএইচআর এক বিবৃতিতে জানিয়েছে, দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বেলুচিস্তান প্রদেশের জাহেদান শহরে পৃথক সংঘর্ষের সময় ইরানি নিরাপত্তা বাহিনী কমপক্ষে আরও ৯৩ জনকে হত্যা করেছে।
হিজাব না পরায় তেহরানে নৈতিকতা পুলিশ মাহসা আমিনি নামে এক তরুণীকে গ্রেপ্তার করেছিল গত মাসে। পুলিশি হেফাজতে তার মৃত্যু হলে ১৬ সেপ্টেম্বর ইরানজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
জাহেদানে সহিংসতা ৩০ সেপ্টেম্বর বিক্ষোভের সময় শুরু হয়েছিল। এই অঞ্চলের এক পুলিশ কমান্ডারের হাতে এক কিশোরী ধর্ষণের শিকারে হলে বিক্ষোভের সূত্রপাত হয়।
আইএইচআর পরিচালক মাহমুদ আমিরি-মোগাদ্দাম এক বিবৃতিতে বলেছেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায়কে অবিলম্বে প্রতিক্রিয়া প্রকাশ করে কুর্দিস্তানে আরও হত্যাকাণ্ড প্রতিরোধ করতে হবে। ... কুর্দিস্তান প্রদেশের সানন্দাজ শহরটি গত তিন দিনে ব্যাপক বিক্ষোভ এবং রক্তক্ষয়ী দমন-পীড়ন প্রত্যক্ষ করেছে।’
আইএইচআর জানিয়েছে, এখনও পর্যন্ত মাজানদারান প্রদেশে ২৮ জন, কুর্দিস্তানে ১৪ জন, গিলান ও পশ্চিম আজারবাইজানে ১২ জন এবং তেহরান প্রদেশে ১১ জনের নিহতের তথ্য রেকর্ড করা হয়েছে।
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা











