ইরানে হিজাবহীন নারী শনাক্ত করতে সিসিটিভি
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:২৮ পিএম, ৯ এপ্রিল ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
বাধ্যতামূলক পোশাক নীতি অমান্যকারী নারীর ক্রমবর্ধমান সংখ্যা নিয়ন্ত্রণের আরো একটি পদক্ষেপ নিচ্ছে ইরানী কর্তৃপক্ষ। এই পদক্ষেপের অংশ হিসেবে, পর্দা না করা নারীদের শনাক্ত করে শাস্তি দেয়ার জন্য জনসমাগমস্থলে এবং উন্মুক্ত রাস্তায় ক্যামেরা স্থাপন করছে কর্তৃপক্ষ। শনিবার এই ঘোষণা দিয়েছে দেশটির পুলিশ।
পুলিশ এক বিবৃতিতে বলেছে, তাদের চিহ্নিত করার পর, বিধি লঙ্ঘনকারীরা "পরিণতি সম্পর্কে সতর্ক বার্তা" পাবেন।
ইরানের বিচার বিভাগের বার্তা সংস্থা মিজান নিউজ এজেন্সি এবং অন্যান্য রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত বিবৃতিতে বলা হয়েছে, "হিজাব আইনের বিরুদ্ধে প্রতিবাদ” বন্ধ করার লক্ষ্যে এই পদক্ষেপ নেয়া হয়েছে। বিবৃতিতে আরো বলা হয়, এ ধরনের প্রতিবাদ দেশের আধ্যাত্মিক ভাবমূর্তিকে কালিমা লিপ্ত করছে এবং নিরাপত্তাহীনতা ছড়িয়ে দিচ্ছে।
গত সেপ্টেম্বরে নৈতিকতা পুলিশের হেফাজতে ২২ বছর বয়সী এক কুর্দি নারীর মৃত্যুর পর থেকে, ক্রমবর্ধমান হারে ইরানের নারীরা পর্দা করা ছেড়ে দিচ্ছে। হিজাব আইন লঙ্ঘনের অভিযোগে মাহসা আমিনিকে আটক করা হয়েছিলো। তার মৃত্যুর পর বিক্ষোভ শুরু হলে নিরাপত্তা বাহিনী বল প্রয়েগ করে সেই বিদ্রোহ দমন করে।
এর পরও, বাধ্যতামূলক পোশাক আইন অমান্য করে গ্রেপ্তারের ঝুঁকি নিয়ে, নারীদের সারা দেশের শপিং মল, রেস্তোঁরা, দোকান এবং সড়কে ব্যাপক সংখ্যায় হিজাব বিহীন অবস্থায় দেখা যায়। নৈতিকতা পুলিশের বিরুদ্ধে নারীদের হিজাব ছাড়া করা ভিডিও গুলি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।
শনিবার প্রকাশিত পুলিশের বিবৃতিতে, “এই সামাজিক বিধি মানা হচ্ছে কি-না, তা নিজ দায়িত্বে, নিষ্ঠার সাথে পর্যবেক্ষণ করার জন্য” ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের প্রতি আহবান জানানো হয়।
১৯৭৯ সালের বিপ্লবের পর আরোপিত ইরানের ইসলামী শরিয়া আইন অনুযায়ী, নারীরা তাদের চুল ঢেকে রাখতে এবং তাদের দেহবায়ব লুকানোর জন্য লম্বা, ঢিলেঢালা পোশাক পরতে বাধ্য। এই বিধি লঙ্ঘনকারীরা জনসাধারণের তিরস্কার, জরিমানা বা গ্রেপ্তারের মুখোমুখি হন।
গত ৩০ মার্চ ইরানের স্বরাষ্ট্র মন্ত্রকের এক বিবৃতিতে বলেছে, পর্দা “ইরানি জাতির সভ্যতার অন্যতম ভিত্তি” এবং “ইসলামি প্রজাতন্ত্রের অন্যতম ব্যবহারিক নীতি”। আর, এই নীতি থেকে কখনো পিছু হটা সম্ভব নয়।
বিবৃতিতে, হিজাববিহীন নারীদের প্রতিরোধ করার জন্য নাগরিকদের প্রতি আহবান জনানো হয়। এ ধরনের নির্দেশনা গত কয়েক দশক ধরে নারীদের ওপর হামলা চালাতে কট্টরপন্থীদের উৎসাহিত করেছে। গত সপ্তাহে ভাইরাল হওয়া একটি ভিডিও চিত্রে দেখা যায়, এক ব্যক্তি একটি দোকানে হিজাববিহীন দুই নারীর দিকে দই ছুড়ে মারছেন।
সূত্র: ভয়েস অব আমেরিকা
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে






