ইলিশে খুশি ক্রেতা-বিক্রেতা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪০ পিএম, ৩১ জুলাই ২০২২ রবিবার
ছবি: সংগৃহীত
টানা ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষে সাগরে ইলিশ ধরা শুরু হয়েছে। জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। পাইকারি বাজার পেরিয়ে ইতোমধ্যে ইলিশের ঘ্রাণে রমরমা খুচরা বাজার।
এদিকে চাহিদা অনুযায়ী পর্যাপ্ত যোগান থাকায় বাজারে ইলিশের দাম ক্রেতাদের নাগালের মধ্যে রয়েছে। তাই নিজের পছন্দমতো মাছটি কিনে বাড়ি ফিরছেন ক্রেতারা। আবার বিক্রি বাড়ায় খুশি বিক্রেতারও।
সকালে রাজধানীর কারওয়ান বাজার ঘুরে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা যায়।
দেখা যায়, ব্যবসায়ীরা সাজিয়ে রেখেছেন রূপালী ইলিশ। বাজারে ৫০০ গ্রাম থেকে শুরু করে দেড় ওজনের প্রচুর ইলিশ রয়েছে। দামে দরে মিললেই ইলিশ নিয়ে ফিরছেন ক্রেতারা। কেউ কিনছেন এক কেজি, কেউবা দুই কেজি। আবার অনেককে একসঙ্গে ৫-৭ কেজি ইলিশ কিনতেও দেখা গেছে।
খুচরা বাজারের তথ্য অনুযায়ী, বাজারে দেড় কেজি ওজনের ইলিশ ১৭০০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া এক কেজি ওজনের ইলিশের দাম ১২০০ টাকা। ৯০০ গ্রাম ওজনের ইলিশগুলো বিক্রি হচ্ছে এক হাজার টাকায়।
কারওয়ান বাজার থেকে মোট ১২ হাজার টাকার ইলিশ কিনেছেন আনোয়ার হোসেন। তিনি বলেন, গত এক মাসের তুলনায় ইলিশের দাম কেজি প্রতি ৪০০-৫০০ টাকা কমেছে। আর মৌসুমের ইলিশের স্বাদও ভালো। তাই একটু বেশিই কিনেছি।
দিলরুবা বেগম নামে আরেক ইলিশ ক্রেতা বলেন, বাজারে প্রচুর ইলিশ এসেছে। এখনকার ইলিশ দেখতে সুন্দর এবং দামেও কম। দুই কেজি কিনেছি। খেয়ে ভালো লাগলে আরও কিনব।
এদিকে ইলিশের বেচা-বিক্রি নিয়ে খুশি বিক্রেতারা। সামনে দাম আরও কমবে বলেও জানিয়েছেন তারা।
কারওয়ান বাজারের ইলিশ বিক্রেতা (খুচরা) মো. শুকুর আলী বলেন, চাঁদপুর এলাকায় প্রচুর ইলিশ ধরা পড়ছে। ঝাঁকে ঝাঁকে ইলিশ ঢাকায় আসায় দাম কমেছে। সামনে দাম আরও কমবে। কেজি প্রতি ১০০-২০০ টাকা দাম কমার সম্ভাবনা রয়েছে।
আরেক ইলিশ বিক্রেতা রমিজ উদ্দিন বলেন, ইলিশের ভরা মৌসুম শুরু হয়েছে। আগামী ২-৩ মাস বাজারে প্রচুর ইলিশ আসবে। যোগান অনুযায়ী দামও ধীরে ধীরে কমতে থাকবে। এছাড়া মৌসুমি ইলিশের স্বাদ ও গন্ধ বছরের অন্য সময়ের চেয়ে ভালো থাকে। তাই এই সময়ে ক্রেতারাও ইলিশ বেশি কিনে থাকেন। আর বিক্রি বেশি হওয়ায় আমাদেরও ভালো লাভ হয়।
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- ঈদের দিন সারা দেশে ঝড়-বৃষ্টির আশঙ্কা
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- ‘ডোরেমন’-এর রূপকার সুতোমু শিবায়ামা আর নেই
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- আগামীকাল ঈদ, প্রস্তুত জাতীয় ঈদগাহ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- ঈদের দিন দেশের যেসব অঞ্চলে বৃষ্টি নামতে পারে
- বিশ্বে নারী প্রেসিডেন্ট: নেতৃত্বে নারীর অগ্রযাত্রা






