ইসফাকের বদলে বিসিবির পরিচালক হচ্ছেন রুবাবা
ক্রীড়া প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৩৭ পিএম, ৭ অক্টোবর ২০২৫ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
কয়েক ঘণ্টার মধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্যদে পরিবর্তনের তথ্য জানা যাচ্ছে। ইসফাক আহসানের বদলে বিসিবির পরিচালক হচ্ছেন করপোরেট ব্যক্তিত্ব ও নারী ক্রীড়া সংগঠক রুবাবা দৌলা।
বিশ্বস্ত একটি সূত্র জানিয়েছে, রুবাবা দৌলার বিসিবি পরিচালক হওয়ার বিষয়টি এই মুহূর্তে কেবল ঘোষণা দেওয়ার বাকি।
সোমবার অনুষ্ঠিত হয়েছে বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন। নির্বাচনে নির্বাচিত হয়েছেন ২৩ জন পরিচালক। নিয়ম অনুযায়ী জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে মনোনয়ন দেওয়া হয়েছে আরও দুজনকে। দুজনের একজন ইসফাক আহসান ও অপরজন ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক, দুজনই ব্যবসায়ী।
তবে নাম ঘোষণার পরই ইসফাককে নিয়ে বিতর্ক উঠে। দুজনের একজনেরও অবশ্য ক্রিকেটের সঙ্গে সংশ্লিষ্টতা নেই। এদিকে অনুসন্ধনানে বেরিয়ে আসে, গত জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন ইসফাক। চাঁদপুর-২ আসন থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র হিসেবে নির্বাচন করে হেরে যান মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়ার কাছে। বিষয়টি প্রকাশ্যে আসার পর তাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয় এনসিসি। তার স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন রুবাবা।
রুবাবা বর্তমানে বহুজাতিক প্রতিষ্ঠান ওরাকল বাংলাদেশ-নেপাল-ভুটানের কান্ট্রি ডিরেক্টরের দায়িত্ব আছেন। এর আগে টেলিকম সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন ও এয়ারটেলের শীর্ষ পদে দায়িত্ব পালন করেছেন তিনি।
ক্রীড়া সংগঠক হিসেবেও কাজ করার অভিজ্ঞতা আছে তার। ২০০৯ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাডমিল্টন ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করেছেন তিনি। বাংলাদেশ স্পেশাল অলিম্পিকসের বোর্ড সদস্যও ছিলেন রুবাবা।
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না











