ইসরায়েলি সেনার গুলিতে নারীসহ ৯ ফিলিস্তিনি নিহত
আন্তর্জাতিক ডেস্কঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৫৯ পিএম, ২৬ জানুয়ারি ২০২৩ বৃহস্পতিবার
ফাইল ছবি
ফিলিস্তিনির পশ্চিম তীরে ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় নারীসহ ৯ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার জেনিনে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষ হয় ইসরায়েলি সেনাদের। এ ঘটনায় আহত হন আরও কয়েকজন।
গত এক মাস ধরে চরম উত্তেজনা বিরাজ করছে পশ্চিম তীরে। প্রতিদিনই কোথাও না কোথাও অভিযান চলছে ইসরায়েলের। এ ঘটনাকে কেন্দ্র করে ফিলিস্তিনিদের সঙ্গে সংঘর্ষ হচ্ছে। এ ঘটনায় ইসরায়েলের সামরিক বাহিনী বিস্তারিত উল্লেখ না করে জানিয়েছে, অভিযান অব্যাহত আছে।
ফিলিস্থিনের স্বাস্থ্যমন্ত্রী মাই আল কাইলা দাবি করে বলেন, জেনিনে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করেছে। ইসরায়েলি বাহিনী সেনারা জেনিনের একটি স্বাস্থ্য কমপেক্সে কাঁদানে গ্যাস ছুড়েছে, এতে তে নারী, শিশুসহ বৃদ্ধারাও আহত হন।
এদিকে বৃহস্পতিবার ইসরায়েলের হামলায় নিহতদের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি। ফিলিস্তিনি সশস্ত্র বাহিনী হামাস এবং ইসলামী জিহাদ জানিয়েছে, তাদের যোদ্ধারা ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে লড়াই করছে।
ফিলিস্তিনের ওপর হামলাকে নৃশংস ঘটনা অ্যাখ্যা দিয়ে ইসরায়েলের বিরুদ্ধে আওয়াজ তুলতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনি কর্তৃপক্ষ নাবিল আবু রুডিনে।
বৃহস্পতিবার নয় জন নিহত হওয়ার মাধ্যমে এ বছর ইসরায়েলিদের হাতে ফিলিস্তিনিদের মৃতের সংখ্যা দাঁড়াল ২৮ জনে। যার মধ্যে আছে ৫ শিশু। এ হামলায় নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশস্কা করা হচ্ছে।
২০২২ সালে ইসরায়েলিরা ১৭০ জনেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করে। এর মধ্যে বেশিরভাগই ছিলেন বেসামরিক নাগরিক। সূত্র: বিবিসি
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার