ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ৯:০৩:৩৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট

ইসরায়েলি পুরস্কার প্রত্যাখ্যান নাটালির

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৩:৩৪ পিএম, ২ মে ২০১৮ বুধবার

হলিউডের স্বনামখ্যাত অভিনেত্রী নাটালি পোর্টম্যান ইসরাইল থেকে দেয়া পুরস্কার প্রত্যাখ্যান করেছেন। নাটালি জন্মসূত্রে ইসরায়েলি, বেড়েও উঠেছেন সেখানে। তিনি ইহুদি ধর্মের অনুসারী। তবুও সম্প্রতি তিনি গ্রহণ করেননি মিলিয়ন ডলার মূল্যমানের ‘ইহুদি প্রাইজ’।

 

ইসরায়েলের কল্যাণে যারা কাজ করেন, শুধু তারাই পান পুরস্কারটি। জুনে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর হাত থেকে পুরস্কার নেওয়ার কথা ছিল মার্কিন এই অভিনেত্রীর।

 

সম্প্রতি নিউ ইয়র্ক টাইমস জানায়, পুরস্কারটি প্রত্যাখ্যান করেছেন এ অভিনেত্রী। আয়োজক সংস্থা বলছে সম্প্রতি গাজায় বিক্ষোভকারীদের ওপর ইসরায়েলি বাহিনীর হামলার প্রতিবাদে পুরস্কার বর্জন করেছেন নাটালি।

 

এদিকে নাটালির সিদ্ধান্ত জানার পর অনুষ্ঠানটি বাতিল করেছে আয়োজক সংস্থা জেনেসিস। সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে, ‘নাটালির মানবিকতাবোধের প্রশংসা করি আমরা। জনসমক্ষে ইসরায়েল সরকারের নীতির সমালোচনার অধিকারের প্রতিও সম্মান জানাই। তবে জেরুজালেমে আয়োজিত অনুষ্ঠানে রাজনৈতিক কারণ দেখিয়ে হাজির না হওয়ায় আমরা দুঃখ প্রকাশ করছি।

 

তবে পুরস্কার বর্জন নিয়ে ৩৬ বছর বয়সী অভিনেত্রীর কোনো বক্তব্য পাওয়া যায়নি। তার এক মুখপাত্র জানান, গাজায় ঘটে যাওয়া ঘটনা খুবই বেদনাদায়ক। এ কারণেই দেশটির কোনো অনুষ্ঠানে অংশ নেওয়া নাটালির পক্ষে সম্ভব নয়। তাছাড়া বিষয়টি তিনি সহজভাবে মেনেও নেননি।

 

বাবা-মার একমাত্র সন্তান নাটালি পোর্টম্যান ১৯৮১ সালে ইসরাইলের জেরুজালেমে জন্মগ্রহণ করেন। তার আসল নাম নাটালি হার্শলেগ। হাভার্ড বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞানে স্নাতক ডিগ্রীপ্রাপ্ত। 

 

নাটালির চলচ্চিত্রে অভিষেক ঘটে ১৯৯৪ সালে ফ্রেঞ্চ অ্যাকশন মুভি ‘লেওন’ এ অভিনয়ের মধ্য দিয়ে। তবে তাকে পরিচিতি এনে দেয় স্টার ওয়ারস। ১৯৯৭ সালে রোমিও-জুলিয়েট চলচ্চিত্রে জুলিয়েট চরিত্রে অভিনয়ের জন্য মনোনীত হলেও শুধুমাত্র কম বয়সের কারণে বাদ পড়েন। সে বছরই ‘দি ডায়েরি অব অ্যানা ফ্রাঙ্ক’ ব্রডওয়েতে অ্যানা ফ্রাঙ্কের চরিত্রে অভিনয় করে সবাইকে তাক লাগিয়ে দেন।

 

এরপর থেকেই নানা জায়গা থেকে অভিনয়ের ডাক পান। কিন্তু পড়াশুনা চালিয়ে নিতে ক্যারিয়ারের প্রথম থেকেই বেছে বেছে কাজ করার সিদ্ধান্ত নেয়ায় অনেক প্রস্তাব ফিরিয়ে দেন। ২০০৪ সালে মাইক নিকোলসের ‘ক্লোসার’ চলচ্চিত্রে অভিনয়ের সুবাদে পার্শ্বচরিত্রে সেরা অভিনেত্রীর অস্কার মনোনয়ন পান। অস্কারটা সেবার না জুটলেও একই বিভাগে গোল্ডেন গ্লোবটা ঠিকই জিতে নেন।

 

বছর দুয়েক পর ‘ভি ফর ভ্যানডাটা’ তে ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করে আবারও সবার নজর কাড়েন। ফলস্বরুপ ২০০৮ সালে ৬১তম কান চলচ্চিত্র উৎসবে সবচেয়ে কমবয়সী বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন। পরিচালকের খাতায়ও নাম লিখিয়েছেন নাটালি। নাটালি পরিচালিত প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ইভ’ এর প্রিমিয়ারের মধ্য দিয়ে ৬৫তম ভেনিস চলচ্চিত্র উৎসবের পর্দা উঠে।

 

সম্পূর্ন নিরামিষভোজী পশুপ্রেমী এ মানুষটি পশুর চামড়ায় তৈরি কোন কিছুই পরিধান করেন না। পশু হত্যার বিরুদ্ধে চালিয়ে যাচ্ছেন জোড় আন্দোলন। বিভিন্ন সামাজিক অন্দোলনে জড়িত নাটালি কাজ করছেন দারিদ্র ও ক্ষুধা পরিত্রাণে উগান্ডা, গুয়েতমালা, ইকুয়েডরে শান্তির দূত হিসেবে।