ঢাকা, সোমবার ২৩, মার্চ ২০২৬ ৩:২৬:৫৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২ দেশের বাজারে সোনার দামে বড় পতন নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ

ইস্তাম্বুলে বোমা হামলা ॥ পিকেকে দায়ী করলো তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:০১ পিএম, ১৪ নভেম্বর ২০২২ সোমবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী ইস্তাম্বুলের ব্যস্ততম ইস্তিকলাল সড়কে বোমা হামলার ঘটনায় কুর্দিস্তান ওয়ার্কাস পার্র্টিকে (পিকেকে) দায়ী করেছেন। ঘটনার সাথে একজন নারী জড়িত রয়েছে বলে মনে করা হচ্ছে। ইতোমধ্যে এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটকও করা হয়েছে।

সরকারি বার্তা সংস্থা আনাদুলু আজ সোমবার তার উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে।

দেশী ও বিদেশী পর্যটকদের আকর্ষণীয় ইস্তাম্বুলের ব্যস্ততম ইস্তিকলাল সড়কে রোববার বিকেলে ভয়াবহ বোমা হামলা চালানো হয়। এতে ছয় জন প্রাণ হারায়। আহত হয়েছে অন্তত ৮১ জন।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িফ এরদোগান এ হামলার তীব্র নিন্দা জানিয়ে একে সন্ত্রাসী কাজ বলে উল্লেখ করেন। স্বরাষ্ট্র মন্ত্রী সুলেইমান সুইলো এক বিবৃতিতে বলেছেন, যে ব্যক্তি বোমাটি পুঁতেছে তাকে আটক করা হয়েছে।

তিনি বলেন, আমাদের অনুসন্ধানে জানা গেছে এর জন্যে দায়ী সন্ত্রাসী সংগঠন পিকেকে।

পিকেকে কালো তালিকাভুক্ত সন্ত্রাসী সংগঠন। আঙ্কারা ও পশ্চিমা মিত্ররা একে এ তালিকাভুক্ত করে। সংগঠনটি ১৯৮০’র দশক থেকে তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে কুর্দি স্বায়ত্তশাসনের দাবিতে ভয়াবহ বিদ্রোহ চালিয়ে আসছে।

তুরস্কের ভাইস প্রেসিডেন্ট ফুয়াদ ওকতাই একে সন্ত্রাসী হামলা উল্লেখ করে ঘটনার সঙ্গে একজন নারী জড়িত বলে জানান। 

তিনি বলেন, সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে একজন নারী একটি বেঞ্চে ৪০ মিনিটেরও বেশি সময় ধরে বসেছিলেন। পরে তিনি উঠে যান। এর এক কি দুই মিনিট পরেই বিস্ফোরণ ঘটে।

ভাইস প্রেসিডেন্ট আরো বলেন, হয় বোমাটি কৌশল করে একটি ব্যাগের  ভেতর রেখে যাওয়া হয়েছে, না হয় কেউ দূর থেকে এটি নিয়ন্ত্রণ করেছে। 

তিনি আরো জানান, সবকিছু খুঁটিয়ে দেখা হচ্ছে। কাউকে ছাড় দেওয়া হবে না।