ঢাকা, সোমবার ০৯, ফেব্রুয়ারি ২০২৬ ১০:৪৪:১৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আদালতে নির্যাতনের বর্ণনা দিল শিশুগৃহকর্মী মোহনা বিপ্লবী কল্পনা দত্তের প্রয়াণ দিবস আজ জামায়াত আমিরের প্রার্থিতা বাতিল চেয়ে সিইসির কাছে আবেদন সুদানে চলমান সংঘাতে এক মাসে ২০ শিশু নিহত আজ থেকে নির্বাচনের মাঠে থাকছেন ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট ১২ ফেব্রুয়ারি নির্বাচন: চায়ের কাপে ভোটের উত্তাপ ২০২৬ সালের হজের ভিসা দেওয়া শুরু আজ

ঈদযাত্রায় কোন দিনের ট্রেনের টিকিট কবে বিক্রি

নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৫৭ পিএম, ২৮ মার্চ ২০২৩ মঙ্গলবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আগামী মাসের (এপ্রিল) ২২ তারিখে পবিত্র ঈদুল ফিতরের দিন ধরে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। ৭ এপ্রিল থেকে শুরু হবে ঈদযাত্রার আগাম টিকিট বিক্রি। আর ফিরতি টিকিট মিলবে ১৫ এপ্রিল থেকে। এবার অগ্রিম যাত্রা ও ফিরতির টিকিট বিক্রি করা হবে শুধু অনলাইনে। রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন।
নুরুল ইসলাম জানান, ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট কাটা যাবে কেবল অনলাইনে। আগামী ৭ এপ্রিল দেওয়া হবে ১৭ এপ্রিলের টিকিট। ৮ এপ্রিল ১৮ এপ্রিলের, ৯ এপ্রিল ১৯ এপ্রিলের, ১০ এপ্রিল ২০ এপ্রিলের এবং ১১ এপ্রিল দেওয়া হবে ২১ এপ্রিলের টিকিট।
ফিরতি যাত্রায় ২৫ এপ্রিলের টিকিট ১৫ এপ্রিল, ২৬ এপ্রিলের টিকিট ১৬ এপ্রিল, ২৭ এপ্রিলের টিকিট ১৭ এপ্রিল, ২৮ এপ্রিলের টিকিট ১৮ এপ্রিল, ২৯ এপ্রিলের টিকিট ১৯ এপ্রিল এবং ৩০ এপ্রিলের টিকিট ২০ এপ্রিল বিক্রি করা হবে।
রেলমন্ত্রী আরও জানান, ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো যাত্রীদের ভ্রমণের সুবিধার্থে ৯ জোড়া বিশেষ ট্রেন চলবে।