ঈদযাত্রায় মাওয়া ঘাটে মানুষের ঢল, স্বাস্থ্যবিধি নেই
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩৫ পিএম, ১২ মে ২০২১ বুধবার
ছবি: সংগৃহীত
রোজা ৩০টি হলে শুক্রবার ঈদ। আর ২৯টি হলে ঈদ হবে বৃহস্পতিবার। আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে গত কয়েক দিনের মতো বুধবারও দেশের দক্ষিণাঞ্চলের ২১টি জেলার ঘরমুখো মানুষের ঢল নেমেছে মুন্সীগঞ্জের মাওয়া ঘাটে। পদ্মার তীরে ঠিক যেন জনসমুদ্র। বুধবার ভোর থেকেই বাড়িতে ফেরার জন্য মাওয়া ঘাট এলাকায় এসে জড়ো হচ্ছেন হাজার হাজার যাত্রী। তাদের মাঝে করোনা মহামারী সংক্রমণের বিন্দুমাত্র চিন্তা লক্ষ্য করা যাচ্ছে না বলে প্রত্যক্ষদর্শরা জানিয়েছে।
এ দিকে ঘরমুখো যাত্রীদের দুর্ভোগের কথা বিবেচনা করে দু’দিন আগে ফেরি চলাচলের অনুমতি দিয়েছে নৌ-পরিবহন মন্ত্রণালয়। এ অনুমতির পর মঙ্গলবার ঘাটে মানুষের চাপ বেড়ে যায়। বুধবার সকাল থেকে তা আরো কয়েকগুণ বেড়েছে।
বুধবার সরেজমিন ঘাটে গিয়ে দেখা যায়, জনস্রোত সামলাতে শিমুলিয়া ঘাটে বসানো হয়ছে চেকপোস্ট। আগের কয়েক দিনের মতোই এখনো ঘাটে দায়িত্ব পালন করছে পুলিশের পাশাপাশি বিজিবি সদস্যরা। তারপরও মানুষের ঢল নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। তাদেরকে মানানো যাচ্ছে না স্বাস্থ্যবিধিও। বরং সরকারি বিধিনিষেধ অমান্য করার কারণ হিসেবে বিভিন্ন যুক্তি দেখাচ্ছে ঘরমুখো নিম্নআয়ের মানুষ। তাদের লক্ষ্য, যেভাবে হোক বাড়ি যেতে হবে। ফেরিঘাটের আশপাশে থেকে জীবনের ঝুঁকি নিয়েই জেলে নৌকাসহ ট্রলারে যাত্রীরা পদ্মা পার হওয়ার চেষ্টা করছেন। তবে নৌ পুলিশের মাইকিং ও তৎপতরায় ট্রলারে পার হওয়া যাত্রীর সংখ্যা কমেছে।
মাওয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল কবির জানান, বুধবার কোনো ট্রলার জব্দ করা হয়নি। আমরা ঘাটে মাইকিং করে দিয়েছি যে ফেরি চলাচল স্বাভাবিক। কেউ যাতে ট্রলারে করে পদ্মা পার না হয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌবন্দর কর্তৃপক্ষ- বিআইডাব্লিউটিসির মাওয়া-শিমুলিয়া ফেরিঘাটের উপ-মহাব্যবস্থাপক মো: শফিকুল ইসলাম বলেন, ‘আমাদের ১৬টি ফেরির মধ্যে ১৩টি চলছে। তবে ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে পণ্যবাহী চার শতাধিক গাড়ি। কোনোভাবেই জনস্রোত ঠেকানো যাচ্ছে না। স্বাস্থ্যবিধির কিছুই মানছে না এসব মানুষ। আর তাদের কারণে যানবাহন পারাপার ব্যাহত হচ্ছে।’
তবে আজকে সন্ধ্যার মধ্যে মাওয়া ঘাটে যাত্রীদের চাপ কমে যাবে বলে আশা করছেন ঘাট সংশ্লিষ্টরা।
-জেডসি
- স্বাধীনতা দিবসে টিভি ও সাংস্কৃতিক অঙ্গনে নানা আয়োজন
- ভারতের অন্ধ্রপ্রদেশে বাস-লরি সংঘর্ষে নিহত ১৩
- হরমুজ প্রণালিতে বাংলাদেশসহ ছয় দেশের জাহাজকে বিশেষ নিরাপত্তা
- অপারেশন ইন্টারকন্টিনেন্টাল: ‘হিট অ্যান্ড রান’
- চট্টলা এক্সপ্রেসে অগ্নিকাণ্ড: আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
- কর্মক্ষেত্রে ১৫% সাংবাদিক যৌন হয়রানির শিকার: জরিপ
- সীতাকুণ্ডে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে আগুন
- দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি: নিহত বেড়ে ২৩
- বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন
- স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- মোমবাতি জ্বেলে কালরাতের শহীদদের স্মরণ
- সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে বধ্যভূমি
- বাংলাদেশের স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা
- ২৬ মার্চ আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় দিন: প্রধানমন্ত্রী
- দৌলতদিয়ায় বাস নদীতে, নারী ও শিশুসহ ১৫ লাশ উদ্ধার
- ‘প্রতিটি শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ’
- জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা
- চলে গেলেন `সুপারম্যান` সিনেমার অভিনেত্রী ভ্যালেরি পেরিন
- ভারতে দ্বিতীয় দফায় তানিয়া বৃষ্টির অস্ত্রোপচার সম্পন্ন
- গণহত্যা দিবসে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না
- মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ
- ২৫ মার্চের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী
- অ্যাপোলো মর্গে বকুল হায়দারের লাশ, বকেয়া ২৬ লাখ রূপি
- ইতিহাস, স্থাপত্য ও স্মৃতির প্রতীক ইন্ডিয়া গেট
- ১৫ এপ্রিল থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু
- দৌলতদিয়ায় বাস নদীতে, নারী ও শিশুসহ ১৫ লাশ উদ্ধার
- কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি
- নতুন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল
- স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন
- ২৫ মার্চের কাল রাত: রক্তে লেখা এক ইতিহাস









