ঢাকা, শনিবার ০৪, জুলাই ২০২৬ ১৩:৫১:২১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০ আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা

ঈদের ছুটি শেষে খুলেছে অফিস

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২৩ পিএম, ১৬ মে ২০২১ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের তিন দিনের ছুটি শেষ হয়েছে গতকাল শনিবার (১৫ মে)। আজ রবিবার (১৬ মে) থেকে খুলেছে অফিস। পাশাপাশি খুলেছে ব্যাংক-বিমা এবং শেয়ারবাজারও।

বৃহস্পতিবার (১৩ মে) থেকে তিন দিনের সরকারি ছুটি শুরু হয়। শুক্রবার (১৪ মে) পালিত হয় ঈদুল ফিতর। সাধারণ নিয়মানুযায়ী, রমজান মাস ২৯ দিনে হিসাব করে ঈদুল ফিতরের ছুটি নির্ধারণ করা হয়। কিন্তু এবার করোনাভাইরাস পরিস্থিতিতে মানুষকে কর্মস্থলে রাখতে বৃহস্পতিবার (১৩ মে) থেকে ছুটি ঘোষণা করে সরকার।

ঈদের ছুটি শেষে রবিবার সকাল থেকেই অফিসে যোগ দিচ্ছেন কর্মজীবীরা। অফিস শুরু হলেও কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি তুলনামূলক কম।

এবার ঈদের ছুটির দু-দিনই গেছে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির মধ্যে। করোনা সংক্রমণের কারণে লকডাউনের মধ্যে জরুরি সেবা দেয়া দফতর ছাড়া সরকারি অন্যান্য অফিস বন্ধ রয়েছে।

কোভিড-১৯ সংক্রমণ রোধে গত ১৪ এপ্রিল ভোর ৬টা থেকে আটদিনের কঠোর লকডাউন শুরু হয়। লকডাউনের মধ্যে পালনের জন্য ১৩টি নির্দেশনা দেয়া হয় সরকারের পক্ষ থেকে। পরে তিন দফা লকডাউনের মেয়াদ বাড়ানো হয়। সেই মেয়াদ শেষ হবে রোববার মধ্যরাতে। বিধিনিষেধের মেয়াদ আরো এক দফা বাড়িয়ে আগামী ২৩ মে পর্যন্ত নেয়া হচ্ছে।

 

-জেডসি

এই বিভাগের জনপ্রিয়