ঢাকা, বৃহস্পতিবার ২২, অক্টোবর ২০২৬ ৫:৪৭:৪০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি` দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম

ঈদের দিন বিকেলে বৃষ্টির সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:০৭ এএম, ১ আগস্ট ২০২০ শনিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বর্ষার আকাশে কখনো কালো মেঘ আবার হঠাৎ রোদের দাপট। সপ্তাহজুড়েই চলছে প্রকৃতির এমন খামখেয়ালিপনা। তাই সবারই আগ্রহ কেমন যাবে ঈদের দিন। আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমি বায়ুর প্রভাব না পড়লেও আজ বিকেলে রাজধানীসহ দেশের কয়েকটি জায়গায় বৃষ্টি হতে পারে।

দেশের উত্তর ও পূর্বাঞ্চলে থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। দেশের আকাশ মেঘলা থাকায় তাপমাত্রা সহনীয় পর্যায়ে থাকবে।

আবহাওয়াবিদ ড. মো. আবদুল মান্নান বলেন, ঈদের দিন রাজধানীসহ সারা দেশে সহনীয় তাপমাত্রার পাশাপাশি বিকেলের পর হতে পারে হালকা বৃষ্টি। বৃষ্টিপাতের ধরণটা হবে হালকা থেকে মাঝারি ধরনের এবং সেই সঙ্গে বিচ্ছিন্নভাবে মাঝারি ধরণের ভারী বর্ষণ হবে।

সারা দেশে সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনাই বেশি।

বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে ভ্যাপসা গরম অনুভূত হতে পারে বলেও জানান এই আবহওয়াবিদ।

-জেডসি