ঢাকা, শনিবার ২৫, জুলাই ২০২৬ ৮:০৯:৩২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

ঈদের দিন বৃষ্টির সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১১ পিএম, ১৯ জুলাই ২০২১ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

করোনার কারণে এবার সীমাবদ্ধতার মধ্যেই উদ্‌যাপিত হবে পবিত্র ঈদুল আজহা। তার মধ্যে ঈদের দিন থাকতে পারে বৃষ্টি; এমনি পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। তাই বলাই যায়, করোনা ও বৃষ্টিতেই এবারের ঈদ কাটতে যাচ্ছে।

সোমবার আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, ঈদের দিন সারা দেশে হালকা থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। রাজধানী ঢাকায়ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এদিকে আগামী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে তিন থেকে চার দিন পর বৃষ্টিপাত বাড়তে পারে।

এ ছাড়া গতকাল রোববার সন্ধ্যা ৬টা থেকে আজ সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।


-জেডসি