ঢাকা, রবিবার ২৫, অক্টোবর ২০২৬ ১:৩০:৩৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে,৩জনের প্রাণহানী কমছে না পোলাওর চাল ও আটা-ময়দার দাম ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল

ঈদের দিন স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:২৯ পিএম, ১৪ মে ২০২১ শুক্রবার

ঈদের দিন স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

ঈদের দিন স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

ফাতেমা বেগম (৪৫) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এ ঘটনা ঘটেছে। এ ঘটনার পর থেকে স্বামী নূরুল আলম সবুজ (৫০) পলাতক রয়েছে।

আজ শুক্রবার ঈদের সকালে সিদ্ধিরগঞ্জের সানারপাড় নিমাইকাশারী এলাকা থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ। তারা ওই এলাকার শাহিনের বাড়ির ভাড়াটিয়া।

সিদ্ধিরগঞ্জ থানার এসআই রিপন খন্দকার জানান, নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক স্বামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।