ঈদের দ্বিতীয় দিনেও ঘরমুখো মানুষের ভিড়
জোসেফ সরকার | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৭ পিএম, ২৯ মে ২০২৬ শুক্রবার
ছবি: সংগ্রহিত।
পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিনেও রাজধানী ছাড়ছেন অনেকে। ঈদের দিন কর্মব্যস্ততা, যানজট কিংবা টিকিট সংকটের কারণে যারা আগে যেতে পারেননি, তারা এখন পরিবার-স্বজনদের সঙ্গে সময় কাটাতে গ্রামের পথে ছুটছেন। ফলে বাস টার্মিনাল, রেলস্টেশন ও লঞ্চঘাটগুলোতে এখনো দেখা যাচ্ছে ঘরমুখো মানুষের ভিড়।
শনিবার সকালে রাজধানীর গাবতলী, সায়েদাবাদ ও মহাখালী বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, দূরপাল্লার বাসগুলো যাত্রী নিয়ে বিভিন্ন জেলায় ছেড়ে যাচ্ছে। অনেক যাত্রীকে ব্যাগপত্র নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে অপেক্ষা করতে দেখা গেছে।
কমলাপুর রেলস্টেশনেও ছিল যাত্রীদের সরব উপস্থিতি। ট্রেনের নির্ধারিত সময়ের আগেই প্ল্যাটফর্মে এসে অপেক্ষা করছেন অনেকে। কেউ যাচ্ছেন উত্তরাঞ্চলে, কেউ আবার দক্ষিণের জেলাগুলোতে।
মোহাম্মদপুর থেকে গ্রামের বাড়ি বরিশালে যাচ্ছিলেন বেসরকারি চাকরিজীবী রেজাউল করিম। তিনি বলেন, “ঈদের দিন অফিসের কিছু কাজ ছিল। তাই আজ রওনা হচ্ছি। গ্রামের সবাই অপেক্ষা করছে।”
একইভাবে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে লঞ্চে চাঁদপুর যাচ্ছিলেন গৃহিণী শারমিন আক্তার। তিনি বলেন, “বাচ্চাদের নিয়ে ঈদের দিন বের হওয়া কঠিন ছিল। তাই আজ একটু স্বস্তিতে রওনা হয়েছি।”
পরিবহন সংশ্লিষ্টরা জানান, ঈদের আগে যাত্রীচাপ বেশি থাকলেও দ্বিতীয় দিনেও মানুষের যাতায়াত অব্যাহত রয়েছে। বিশেষ করে যাদের ছুটি তুলনামূলক কম বা ঈদের দিন কর্মস্থলে দায়িত্ব পালন করতে হয়েছে, তারা এখন বাড়ির পথে যাচ্ছেন।
এদিকে ঘরমুখো মানুষের চাপ সামাল দিতে বিভিন্ন পরিবহন কাউন্টার, রেলওয়ে ও নৌপথে অতিরিক্ত সতর্কতা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০











