ঢাকা, সোমবার ১৩, জুলাই ২০২৬ ২:৩৪:০৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ, যেভাবে জানা যাবে আঝোর বৃষ্টিতে ডুবেছে রাজধানী, দুর্ভোগে নগরবাসী বন্যা-পাহাড়ধসে চট্টগ্রামে ৬ দিনে ৪৩ জনের মৃত্যু ঢাকায় বৃষ্টি, জলাবদ্ধতায় জনদুর্ভোগ, কিছু স্কুলে পরীক্ষা বন্ধ এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা

ঈদের ৩ দিন আগে সড়কে ট্রাক-কাভার্ডভ্যান বন্ধ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:০৭ পিএম, ৯ মে ২০১৯ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আসন্ন ঈদে দেশের বিভিন্ন মহাসড়কে যাত্রীচাপ সামাল দিতে কিছু ব্যবস্থা নেয়ার কথা ঘোষণা করেছে সড়ক বিভাগ। ঈদের সময় সিএনজি স্টেশনগুলো ২৪ ঘণ্টা খোলা রাখার সিদ্ধান্তও নেয়া হয়েছে।

এছাড়া বাড়তি চাপ সামলাতে ঈদের তিন দিন আগে থেকে মহাসড়কে ট্রাক-কাভার্ডভ্যান-লরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বুধবার সচিবালয়ে সড়ক বিভাগের সভা শেষে সচিব নজরুল ইসলাম এ কথা জানান।

তিনি জানান, ঈদযাত্রা নির্বিঘ্ন করতেই এ ধরনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এছাড়া ঈদের সাত দিন আগে শুরু হয়ে পরের পাঁচ দিন পর্যন্ত সিএনজি স্টেশনগুলো ২৪ ঘণ্টা খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

-জেডসি