ঢাকা, বুধবার ০৪, ফেব্রুয়ারি ২০২৬ ১:২৯:৪১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন কারাবন্দিরা চালকদের বদঅভ্যাসেই শব্দদূষণ বাড়ছে: রিজওয়ানা রমজানে কম দামে মাংস, মুরগি, ডিম ও দুধ বিক্রি করবে সরকার ফের স্বর্ণের দামে বড় লাফ, কত বাড়লো দাম? কোস্টারিকা প্রেসিডেন্ট হিসেবে বেছে নিল লরাকে আবারও দেশে ভূমিকম্প অনুভূত, মাত্রা ৪.১

ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫৪ পিএম, ২৮ মে ২০২৪ মঙ্গলবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঈদুল আজহার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা দিয়েছেন রেলমন্ত্রী জিল্লুল হাকিম। মঙ্গলবার (২৮ মে) দুপুরে রেলভবনে সংবাদ সম্মেলনে তিনি জানান, ১৭ জুন ঈদের দিন ধরে আগামী ২ জুন থেকে ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। চলবে ৬ জুন পর্যন্ত। এবারও শতভাগ অনলাইনে বিক্রি হবে।

রেলমন্ত্রী বলেন, ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ১০ জুন থেকে। এবার যাত্রীদের জন্য চলবে ১০ জোড়া ঈদ স্পেশাল ট্রেন।

তিনি বলেন, আগামী ২ জুন দেওয়া হবে ১২ জুনের টিকিট, ৩ জুন দেওয়া হবে ১৩ জুনের, ৪ জুন দেওয়া হবে ১৪ জুনের, ৫ জুন দেওয়া হবে ১৫ জুনের এবং ৬ জুন দেওয়া হবে ১৬ জুনের টিকিট।

জিল্লুল হাকিম আরও বলেন, ১০ জুন দেওয়া হবে ২০ জুনের ফিরতি টিকিট, ১১ জুন দেওয়া হবে ২১ জুনের, ১২ জুন দেওয়া হবে ২২ জুনের, ১৩ জুন দেওয়া হবে ২৩ জুনের এবং ১৪ জুন দেওয়া হবে ২৪ জুনের টিকিট।

এবার পশ্চিমাঞ্চলের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলের টিকিট দুপুর ২টা থেকে দেওয়া হবে বলেও জানান তিনি।

মন্ত্রী বলেন, কোরবানির পশু পরিবহনের জন্য এবার পশ্চিমাঞ্চলে ‘ক্যাটল এক্সপ্রেস’ চলবে ১২ থেকে ১৪ জুন পর্যন্ত। আর পূর্বাঞ্চলে ‘ক্যাটল এক্সপ্রেস’ চলবে ১২ ও ১৩ জুন।