ঈদ বাজার : গরম মসলা বাজার
আপডেট: ০৬:১৫ পিএম, ১৫ জুলাই ২০১৫ বুধবার
মাজেদুল হক তানভীর, স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : ঈদের আগে মসলার দাম বৃদ্ধি ও ভোক্তার ভোগান্তি যেন বাংলাদেশের ব্যবসার সংস্কৃতিতে পরিনত হয়েছে। গতানুগতিক ধারায় এবারও বেড়েছে মসলার দাম। বাণিজ্য মন্ত্রনালয়ের বেঁধে দেয়া দামও মানছেনা ব্যবসায়ীরা।
ঈদের বাকি আর মাত্র কয়েকদিন। অন্যান্য কেনাকাটা শেষে নারী ক্রেতাদের ভিড় এখন মসলার বাজারে। কিন্তু এরই মধ্যে কাঁচা মসলার দাম বেড়েছে কয়েক ধাপ। ঈদের ঠিক আগ মূহুর্তে দাম বাড়ায় ভোগান্তিতে পড়েছেন ক্রেতারা।
মাত্র এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজিতে সবধরণের মসলার দাম বেড়েছে ৫ থেকে ৫০ টাকা পর্যন্ত। সবচেয়ে বেশি বেড়েছে আমদানি করা রসুনের দাম। কেজিতে পঞ্চাশ টাকা। দেশি পেঁয়াজ চাহিদার ৬০ ভাগ পূরণ করতে পারলেও বাকিটার জন্য ভরসা করতে হয় আমদানি করা পেঁয়াজের উপর। একই ভাবে দেশি রসুন ৮০ ভাগ চাহিদা পূরণে করতে পারলেও বাজারে চাহিদা বেশি আমদানি করা রসুনের।
এদিকে গরম মসলার বাজার স্থিতিশীল থাকলেও কাঁচা আদা, পেঁয়াজ,রসুনের দাম বেড়েছে ৩০ থেকে ৪০ শতাংশ হারে।
রাজধানীর কারওয়ানব বাজার,মোহাম্মদপুর কৃষিবাজার, টাউন হল বাজার ঘুরে দেখা গেছে সব দোকানেই মসলার দাম বাড়তি। খুচরা বাজারে লবঙ্গ কেজি প্রতি ২০০ বেড়ে হয়েছে ১ হাজার ৮০০ টাকা বিক্রি হচ্ছে। অন্যান্য মসলার মধ্যে শুকনা মরিচ ২০০-২৪০ টাকা,ধনিয়া ১৪০-১৮০ টাকা,হলুদ ১৮০-২০০ টাকা,জিরা ৪০০-৪৪০ টাকা,বড় এলাচি ১২০০ টাকা,ছোট এলাচি ১৫০০ টাকা, দারুচিনি ২৬০ টাকা, তেজপাতা,৩০০ টাকা, আদা ১৩০ টাকা,সাদা গোল মরিচ ১২০০ টাকা,কালো গোল মরিচ ৮০০ টাকা,শাহি জিরা ১০০ টাকা,মেথি ১০০-১২০ টাকা দরে বিক্রি হচ্ছে। জায়ফল ১২০০ টাকা,জয়ত্রী ২০০০ টাকা,আলু বোখারা ৪০০ টাকা,কাঠবাদাম ৮০০ টাকা,রাঁধুনি ১৪০-১৬০ টাকা,মৌরি ১৬০-১৮০ টাকা,পোস্তদানা ১৩০০ টাকা,হিং ৩০০ টাকা,আখরোট ২০০০ টাকা,কবাব চিনি ১৬০০ টাকা,একাঙ্গি ৪০০ টাকা,পিপুল ১৪০০ টাকা। পাপরিকা এক বোতল ৬০ টাকা, রোজমেরি ৬০ টাকা,ওরিগেনো ৬০ টাকা,সিরকা ৫০০ মিলিলিটার ৫০ টাকা। রাজধানীতে মসলার দাম বাড়ার জন্য খুচরা দোকানীরা দায়ি করছেন আড়তদাদের। তাদের অভিযোগ,আড়তদাররা বেশি দাম রাখছেন। এদিকে আমদানিকারকেরা বলছেন ঈদের সময় পেয়াঁজ,রসুন, আদাসহ সব ধরনের মসলার ব্যবহার বেশি হওয়ায় চাহিদা থাকে বেশী,তাই দাম কিছুটা বাড়তির দিকে।
মসলা বাজার নিয়ে কথা হয় কয়েকজন গৃহিণীর সাথে। তারা উইমেননিউজকে জানান,এখনও ঈদের কেনাকাটা খানিকটা বাকি রয়েছে। শেষ দিকে মসলার চাহিদা বৃদ্ধি পেলে দাম আরো বাড়ার আশংকা করছেন তারা। তবে মশলার দাম যাই হোক না কেন বাড়তি কিছু আয়োজনের জন্য প্রয়োজনীয় মশলা জাতীয় পণ্য কিনতে নারী ক্রেতাদের আগ্রহের কমতি নেই।
১৬.০৭.২০১৫
- `আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে`
- চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, শিক্ষিকাসহ নিহত ২
- প্রতিবাদ প্রতিরোধে আজো প্রাসঙ্গিক নজরুল
- জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
- মশলাদার এবং সুস্বাদু চিকেন কষার রেসিপি
- টোল ছাড়াই এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারের সুযোগ আজ
- জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
- আইসিসির মাসসেরা খেলোয়াড়ের তালিকায় বাংলাদেশের সোবহানা
- স্নাতক পাশেই ব্যাংকে চাকরি
- তাপমাত্রা কমার পূর্বাভাস দিল আবহাওয়া অফিস
- সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ
- মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ
- রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট
- মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান
- স্নাতক পাশেই ব্যাংকে চাকরি
- কাছের মানুষের ছোট ছোট অবহেলা কেন বেশি কষ্ট দেয়?
- ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি
- গার্হস্থ্য অর্থনীতির অধ্যক্ষের অপসারণ দাবিতে উত্তাল ক্যাম্পাস
- তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম
- সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ
- মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ
- মধ্যরাতে চিত্রনায়িকা পরীমনির রহস্যময় পোস্ট
- রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট
- আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
- মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান
- মশলাদার এবং সুস্বাদু চিকেন কষার রেসিপি
- তাপমাত্রা কমার পূর্বাভাস দিল আবহাওয়া অফিস
- জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী











