ঢাকা, শনিবার ১৮, জুলাই ২০২৬ ১১:১৯:২৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন অস্কারজয়ী প্রথম আইরিশ অভিনেত্রী ফ্রিকার আর নেই এআই ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, অনিশ্চয়তায় নারীরা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল কমছে না ঢাকার ভ্যাপসা গরম, দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়েছেন কয়েদি দাবানলের ধোঁয়ায় বিশ্বকাপ ফাইনাল ঘিরে শঙ্কা

ঈদ বাজারে ব্যস্ত রাখাইন নারীরা

আপডেট: ১২:৩৭ পিএম, ১ জুলাই ২০১৫ বুধবার

Rakhaenস্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম,বরগুনা : ঈদ সামনে রেখে বরগুনার তালতলী রাখাইন পল্লীতে কাপড় তৈরিতে ব্যস্ত সময় পার করছেন রাখাইন নারীরা। তালতলীপাড়া, ছাতনপাড়া, মনুখেপাড়া, আগাঠাকুরপাড়া, নিশানবাড়ীয়া ইউনিয়নের সওদাগরপাড়া, তালুকদারপাড়া ও সোনাকাটা ইউনিয়নের কবিরাজপাড়া, নামিষেপাড়া, লাউপাড়া ও অংকুজানপাড়াসহ রাখাইন পাড়াগুলোতে ১২ থেকে ১৪টি করে শতাধিক হস্তচালিত তাঁতে চলছে এসব নারীদের ব্যস্ত সময়। কোনো কোনো এলাকায় একই পরিবারে দুই থেকে তিনটিও তাঁত রয়েছে। বছরের অধিকাংশ সময়ে পরিবারের কাজ ছাড়া অলস সময় কাটালেও এ সময়টাতে একটু বেশিই ব্যস্ত থাকেন তারা। রাখাইন নারীদের উৎপাদিত চাদর, শার্টের পিস, ব্যাগ, শাড়ি, লুঙ্গী ও গামছা প্রভৃতি বস্ত্রের কদর দক্ষিণাঞ্চলসহ দেশের সর্বত্রই রয়েছে। মিয়ানমার থেকে আমদানি করা বিভিন্ন রঙ বেরংয়ের সুতা দিয়ে হস্তচালিত তাঁতে তৈরী রাখাইনদের কারুকাজ খচিত বস্ত্রের চাহিদা সারা বছর না থাকলেও শীত মওসুম ও ঈদে ব্যাপক চাহিদা দেখা যায়। বর্তমান চাহিদার কথা মাথায় রেখেই তাঁতীরা বুননে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। বরগুনার তালতলী উপজেলার আগাঠাকুর পাড়ার উসিট মং জানান, মাত্র পঞ্চাশ বছর আগেও তালতলীর তিনটি ইউনিয়নে অর্ধশত রাখাইন পল্লী ছিল। প্রতিটি পল্লীতে ছড়িয়ে ছিটিয়ে ছিল অসংখ্য তাঁত কারখানা। তখন কারখানাগুলোতে বস্ত্র উৎপাদনের কাজ চলতো পুরোদমে। আর সেকালে তাঁত বস্ত্রের উপরই নির্ভরশীল ছিল রাখাইন পরিবারগুলো। রাখাইন পরিবারের মধ্যে এমন প্রচলন ছিল যে, মেয়েরা হস্তচালিত তাঁত শিল্পের কাজ না জানলে তাদের বিয়ে হত না। রাখাইনদের বোনা বিভিন্ন কারুকাজ খচিত তাঁত বস্ত্র বরগুনাসহ তালতলী শহরের বিপনি বিতানগুলোতে অহরহ পাওয়া যাচ্ছে। রাখাইনদের তাঁত বস্ত্র ক্রয় করতে বিভিন্ন জেলা থেকে ক্রেতারা আসছেন। বিক্রি বেড়ে যাওয়াতে তাঁতীদের কোলাহল আর কর্মব্যস্ততার সাথে বেড়েছে মনের আনন্দও। ০১.০৭.২০১৫