ঈদ বাজার : জুতো-স্যান্ডেলের দোকানে বিক্রির হিড়িক
আপডেট: ০৬:৩২ পিএম, ৫ জুলাই ২০১৫ রবিবার
মাজেদুল হক তানভীর, স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : ঈদকে সামনে রেখে রোদ-বৃষ্টি উপেক্ষা করে পোশাকের পাশাপাশি আনুষঙ্গিক পণ্য কিনতে সবাই এখন মহাব্যস্ত। কেনাকাটার অন্যতম আকর্ষণ নতুন জুতো। ক্রেতাদের চাহিদা, পছন্দ আর সাধ্যের কথা মাথায় রেখে দেশী-বিদেশী বিভিন্ন ডিজাইনের জুতো বাজারে এনেছে উৎপাদনকারী ও আমদানিকারক প্রতিষ্ঠানগুলো। এবার গরম ও বর্ষা মৌসুমে ঈদ হওয়ায় বৃষ্টি, কাঁদা এবং আদ্রতার বিষয়টি মাথায় রেখে জুতোর ডিজাইন করা হয়েছে। নানা রং আর বাহারি ডিজাইনের এ সব জুতো-স্যান্ডেলের খোঁজে ফ্যাশনসচেতন তরুণী ও শিশুসহ বিভিন্ন বয়সী মানুষ ছুটছেন মার্কেট, বিপণিবিতান ও শপিংমলে।
দোকানিরা জানিয়েছেন, দাম একটু বেশি হলেও ঈদে দেশী জুতো-স্যান্ডেলের প্রতিই আগ্রহ বেশি দেখাচ্ছেন ক্রেতারা।
রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, ঈদ বাজারে জুতার দোকানগুলোতে ক্রেতাদের এখন উপচেপড়া ভিড়। জুতোর কেনাকাটায় বাটা, এপেক্সে, বে এম্পেরিয়াম, লোটো, লিবার্টি, ফিট ফেয়ার, জেনিসসহ নামী-বেনামী সব ধরনের ব্র্যান্ডের জুতো বিক্রি হচ্ছে। শুধু ব্র্যান্ডের দোকানে নয়, রাজধানীর ফুটপাথ থেকে শুরু করে বসুন্ধরা সিটি, মেট্রো শপিং সেন্টার, গাউছিয়া, কর্ণফুলী গাডেন সিটি, ইস্টার্ন প্লাজা, রাপা প্লাজা, এলিফ্যান্ট রোড, ইস্টার্ন মল্লিকা, রাইফেলস স্কয়ার সব জায়গাতে ভিড়। এ ছাড়া গুলিস্তান, মতিঝিল, নিউমার্কেট, সাইন্স ল্যাব, এলিফ্যান্ট রোড, মিরপুর, ফার্মগেট এলাকায় ফুটপাথের দোকানে ক্রেতাদের উপচেপড়া ভিড় লক্ষণীয়।
বসুন্ধরা শপিংমলে রয়েছে দেশী-বিদেশী নানা ব্র্যান্ডের জুতো। এখানে রয়েছে চীন ও ব্যাঙ্কক থেকে আসা বিভিন্ন ধরনের জুতো। তবে এ সব জুতোর দাম বেশ চড়া। এ ছাড়া ফুটপাতগুলোর ডালায় স্থান পেয়েছে বাহারি সব চটি, স্যান্ডেল, কেডস, সু-সহ নানা ডিজাইনের জুতো। এগুলো দেখতে যেমন চকচকে, ডিজাইনও ফ্যাশনের। দামটাও নাগালের ভেতরে থাকায় এসব দোকানে মধ্যবিত্ত ও নিম্নবিত্তের উপচে পড়া ভিড় দেখা গেছে। রাজধানীর বিভিন্ন শপিংমল ঘুরে দেখা গেছে, সব পোশাকের সঙ্গে পরা যায় এমন জুতোর চাহিদাই ক্রেতাদের কাছে বেশি। তবে ফ্যাশন এবং টেকসইয়ের দিকটা মাথায় রেখে ক্রেতারা ব্র্যান্ডের দোকানগুলোতেই ভিড় জমাচ্ছেন বেশি। জুতোর ব্র্যান্ডগুলোর মধ্যে বাটা, এপেক্স, বে এম্পোরিয়াম, হাশ পাপিজ ও লোটোর চাহিদা রয়েছে। ঈদ উপলক্ষে সব ব্র্যান্ডের শোরুমেই নতুন ডিজাইনের জুতো এসেছে।
জুতো ব্যবসায়ীরা বলেছেন, ঈদে অন্যান্য জিনিসের চেয়ে জুতোর প্রতি সব শ্রেণীর মানুষের রয়েছে বাড়তি আকর্ষণ। আর দীর্ঘ প্রত্যাশিত ঈদে পায়ে নতুন জুতো থাকবে না তা তো কল্পনাই করা যায় না।
ব্যবসায়ীরা আরও জানান, এবারের ঈদে সব বয়সের বাচ্চাদের জুতো ২০০ থেকে ৩০০ টাকার মধ্যে পাওয়া যাবে। মেয়েদের ডিজাইনভেদে স্যান্ডেলের দাম ৩৫০ থেকে দুই হাজার টাকা। সেমি হিল দাম ৯০০ টাকা, থাই ড্রিম কালেকশন ৮০০ থেকে এক হাজার টাকা, জেন্স টমি ১৫০০ থেকে ২ হাজার টাকা, নাইট ঝুম ২ হাজার থেকে ২৫০০ টাকা, কলেশটার ২ হাজার থেকে ২৫০০ টাকা। আরও রয়েছে ইত্যাদি।
বাটার বসুন্ধরা শোরুমের সহকারী ম্যানেজার নাজমুল কবির উইমেননিউজকে বলেন, আমাদের রয়েছে বিশাল কালেকশন এবং নতুন ডিজাইন। এবারের ঈদে পাওয়ারের নতুন জুতো এসেছে ৭৫টি। এগুলোর দাম পড়বে ১ হাজার ৭০০ থেকে ৪ হাজার টাকা। নর্থ স্টারের এসেছে মোট ৮৫টি ডিজাইন। বিক্রি হচ্ছে ৬০০ থেকে ৩ হাজার ২০০ টাকায়।
বে এম্পোরিয়ামের বসুন্ধরা শোরুমের ম্যানেজার জাকির হোসাইন জানান, এ পর্যন্ত ৫০০টির বেশি নতুন ডিজাইন বাজারে এসেছে। দাম ২ হাজার ৬০০ থেকে ৬ হাজার টাকা। শেষের দিকে আরও কিছু ডিজাইনের জুতো আসবে বলেও তিনি জানান।
মিরপুর থেকে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে বাটার দোকানে আসা মৌসুমি আজাদ জানান, নিজের জন্য এক জোড়া হিল ও বোনের জন্য স্লিপার জুতো কিনলেন। তিনি জানান, পোশাকের সঙ্গে ম্যাচিং করে জুতো কিনেছি। তবে গতবারের তুলনায় দাম একটু বেশিই মনে হয়েছে। দাম বৃদ্ধির কথা স্বীকার করে ওই দোকানের বিক্রিয়কর্মীরা জানালেন, উৎপাদন খরচ আগের চেয়ে অনেকাংশে বেড়েছে। আন্তর্জাতিক বাজারে জুতোর কাঁচামালও এখন আগের মূল্যে পাওয়া যায় না। তাই বাধ্য হয়ে জুতোর দাম বাড়ানো হয়েছে।
বসুন্ধরা সিটির মেঘা সুজের বিক্রয়কর্মী আরমান জানান, থাইল্যান্ড এবং চায়নার জুতোই ক্রেতার চাহিদার শীর্ষে রয়েছে। তবে ডিজাইন, স্থায়িত্ব, মান এবং স্বাচ্ছন্দ্যের কারণে অধিকাংশ ক্রেতাই থাইল্যান্ডের জুতোর প্রতি বেশি আগ্রহী হন। স্পোর্টস ও মাডাক্সি জুতোগুলো পাওয়া যাচ্ছে এক হাজার ৮৫০ থেকে তিন হাজার টাকায়। চায়নার চেইনম্যাগি জুতোর দাম ৮শ’ থেকে ১ হাজার টাকা। এবারের ঈদে দেশী জুতো-স্যান্ডেলের প্রতিই আগ্রহ কম নয় ক্রেতাদের। দেশীয় জুতো-স্যান্ডেলের দাম সাড়ে ৪শ’ টাকা থেকে ২ হাজার ৫শ’ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। এলিফ্যান্ট রোডে প্রায় দুই শতাধিক দোকানে পাওয়া যাচ্ছে এসব দেশী জুতো।
এলিফ্যান্ট রোডের দোকানগুলোতে মধ্যবিত্ত ক্রেতাদের ভিড় সবচেয়ে বেশি চোখে পড়েছে। এখানকার আদিবা সুজের ব্যবস্থাপক আব্দুল হক জানান, দেশীয় জুতোর চাহিদা বেশ বেড়েছে। দাম সহনীয় হওয়ায় এখানে ক্রেতা সমাগমও বেশি। নিউমার্কেট ফুটওভার ব্রিজের নিজে জুতা বিক্রি করেন আমজাদ হোসাইন। তিনি জানান, বেনী জুতা ১৫০, হিলি জুতা ৩০০ ও মেয়েদের নাগরা জুতা ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। সব ধরণের জুতার প্রতিই ক্রেতাদের আগ্রহ আছে। প্রতি বছরের মত এবার বিক্রি ভালোই হচ্ছে। দিন যত ঘনিয়ে আসবে বেচাবিক্রিও তত বাড়বে।’
নিউমার্কেট এলাকার ফুটপাতে জুতা-স্যান্ডেল বিক্রেতা মতিউর রহমান বলেন, ‘জামাকাপড় কেনা নিয়ে মানুষ ব্যস্ত থাকলেও ঈদ ঘনিয়ে আসায় আমাদের দোকানে ক্রেতা আসছে অনেক । সারা দিন ক্রেতা গুঞ্জন থাকলেও বিকেলের দিকে বিক্রিবাট্টা বাড়ে।’
ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, অন্যান্য সময়ের তুলনায় ঈদের মৌসুমে জুতা-স্যান্ডেলের দাম কিছুটা বেশিই থাকে। কিন্তু পছন্দের জুতো কিনতে পেরে তারা খুশি। অন্যদিকে অভিজাত জুতার দোকানগুলোর পাশাপাশি ফুটপাতের দোকানগুলোতেও ভালো বেচাকেনা হওয়ায় খুশি এসব দোকানিরাও।
০৬.০৭.২০১৫ - রাজধানীর সড়কে যেন গর্তের রাজত্ব, প্রতিদিন দুর্ভোগে লাখো মানুষ
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ফাইনালে গুরু-শিষ্য মুখোমুখি
- বৃষ্টির প্রভাবে সবজির দামে ঊর্ধ্বগতি, স্থিতিশীল মাছ-মাংসের দাম
- ঢাবিতে নৃত্য উৎসব ‘ঘনঘটা ২’
- ছয় মাসে ৩৮৩ সাংবাদিক নির্যাতন-হয়রানির শিকার: এইচআরএসএস
- ৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস
- স্মার্টফোনের ডিসপ্লে পরিষ্কারের সময় ভুলেও যা করবেন না
- এভারকেয়ার হাসপাতালে চাকরির সুযোগ
- গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান
- ইংল্যান্ড অধিনায়ককে উদ্দেশ করে পরীমনির ফেসবুক পোস্ট ভাইরাল
- আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা
- ৮ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত
- সাম্য ও সম্প্রীতির বার্তা নিয়ে আজ রথযাত্রা
- কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী
- জুলাই শহীদ দিবস আজ
- ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা
- ঢাবিতে নৃত্য উৎসব ‘ঘনঘটা ২’
- কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী
- গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান
- নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর
- ইংল্যান্ড অধিনায়ককে উদ্দেশ করে পরীমনির ফেসবুক পোস্ট ভাইরাল
- ৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস
- ছয় মাসে ৩৮৩ সাংবাদিক নির্যাতন-হয়রানির শিকার: এইচআরএসএস
- ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা
- আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা
- ৮ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত
- বৃষ্টির প্রভাবে সবজির দামে ঊর্ধ্বগতি, স্থিতিশীল মাছ-মাংসের দাম
- জুলাই শহীদ দিবস আজ
- সাম্য ও সম্প্রীতির বার্তা নিয়ে আজ রথযাত্রা
- স্মার্টফোনের ডিসপ্লে পরিষ্কারের সময় ভুলেও যা করবেন না











