ঈদ সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের দাম
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৯ পিএম, ২২ এপ্রিল ২০২২ শুক্রবার
ফাইল ছবি
রোজার পর এবার ঈদের আগে বাড়তে শুরু করেছে নিত্যপণ্যের দাম। মাসের ব্যবধানে ১০ টাকা বেড়েছে প্যাকেটজাত পোলাউয়ের চালে। রমজানের শুরুতে কেজিপ্রতি ১৩০ টাকা বিক্রি হলেও এখন বিক্রি হচ্ছে ১৪০ টাকায়। আর ভালোমানের খোলা পোলাউয়ের চাল বিক্রি হচ্ছে ১১০ টাকা।শুক্রবার (২২ এপ্রিল) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এ তথ্য পাওয়া গেছে।বেড়েছে সেমাইয়ের দামও। ১০ টাকা বেড়ে ২০০ গ্রাম প্যাকেটের বনফুল ও কুলসুম সেমাই বিক্রি হচ্ছে ৪০ টাকা।এদিকে, বেশ কিছুটা বেড়েছে সবজির দাম। কেজিপ্রতি বেগুন বিক্রি হচ্ছে প্রায় ৮০ টাকা আর কাঁচামরিচ ১২০ থেকে ১৪০ টাকা। প্রতি আলু বিক্রি হচ্ছে ২০ টাকা।এ ছাড়া ৪০ টাকা কেজি টমেটো, পেঁপে, শালগম, মুলা, গাজর ও মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে। এ ছাড়া শসা ১৫ টাকা কেজি, ৫০ টাকা কেজি শিম বিক্রি হচ্ছে।
অন্যদিকে, ৬০ টাকা কেজি চিচিঙ্গা, পটল, ঢেঁড়স, কচুর লতি, বটবটি ও ধুনধুল বিক্রি হচ্ছে। মটরশুটি ১২০ টাকা কেজি বিক্রি হচ্ছে।
প্রতি পিস চাল কুমড়া ৪০ টাকা, প্রতি পিস লাউ আকারভেদে ৬০ টাকায় বিক্রি হচ্ছে।
পেঁয়াজের দাম অপরিবর্তিত রয়েছে। প্রতি কেজি দেশি পেঁয়াজ ২৫-৩৫ টাকা কেজি বিক্রি হচ্ছে।
চায়না রসুন ১০০ থেকে ১২০ টাকা কেজি, দেশি রসুন ৫০ টাকা কেজি, দেশি আদা ৮০ টাকা কেজি এবং চায়না আদা ৮০-১০০ টাকা কেজি বিক্রি হচ্ছে।ভোজ্যতেলের প্রতি লিটার ১৭০ টাকা, চিনি প্রতি কেজি ৮০-৮৫ টাকায়, প্যাকেট চিনি প্রতি কেজি ৮৫-৯০ টাকায় বিক্রি হচ্ছে।এ সপ্তাহে দেশি মুশুরের ডালের দাম প্রতি কেজিতে ১০ টাকা বেড়ে হয়েছে ১৩০ টাকা।তবে ডিমের দাম কমেছে। প্রতি ডজন লাল ডিম ১০০ টাকা, ডজন প্রতি হাঁসের ডিম ১৫০-১৫৫ টাকায় এবং প্রতি ডজন দেশি মুরগির ডিম ২০০ টাকায় বিক্রি হচ্ছে।
এদিকে, ব্রয়লার মুরগির দাম কেজি প্রতি ৫-১০ টাকা বেড়ে হয়েছে ১৬৫-১৭০ টাকা। সোনালি মুরগি প্রতি কেজি ২৮০ টাকা, লেয়ার মুরগি কেজি প্রতি ২৪০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া প্রতি কেজি গরুর মাংস ৬৫০-৬৮০ টাকা এবং খাসির মাংস প্রতি কেজি ৯০০ টাকায় বিক্রি হচ্ছে।
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস






