ঈশ্বরদীতে খেজুরের রস পান করে একই পরিবারের পাঁচজন অসুস্থ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৫৯ পিএম, ২৩ জানুয়ারি ২০২৫ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
পাবনার ঈশ্বরদীতে খেজুরের রস পান করে একই পরিবারের নারী ও শিশুসহ পাঁচজন অসুস্থ হয়েছেন। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) ভর্তি করা হয়েছে।
অসুস্থতারা হলেন- আয়েশা খাতুন (৫৫), শিল্পী খাতুন (২৮), প্রিয়া খাতুন (২৬), ইফাত রহমান (১২), আবরার আদিব (৬)। তারা বরামপুর গ্রামের ইদ্রিস আলীর স্ত্রী ও তিন সন্তান এবং ভাইয়ের স্ত্রী। উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের পাকুড়িয়া-বরামপুর গ্রামের বাসিন্দা তারা।
ইদ্রিস আলী জানান, ১৯ জানুয়ারি সকালে পরিবার সবাই খেজুরের রস পান করে। পরে রাত সাড়ে ১০টার দিকে প্রথমে ২ জনের বমি, বার বার পাতলা পায়খানা এবং কাঁপুনি দিয়ে জ্বর-সর্দি-কাশি শুরু হয়। রাত ১টার দিকে অন্য তিনজনেরও একই উপসর্গ দেখা দেয়। ২০ জানুয়ারি ভোরে আক্রান্তদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে স্যালাইন দেওয়া হয়। ঈশ্বরদীতে অবস্থার উন্নতি না হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
আক্রান্তরা এখন অনেকটাই সুস্থ জানিয়ে তিনি বলেন, খেজুরের রস থেকে ফুড পয়েজনিং হয়েছে বলে ধারণা করা যাচ্ছে।
ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সঞ্জিব বণিক বলেন, নিপাহ ভাইরাসে আক্রান্ত হলে জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্টের সঙ্গে বমি ও পাতলা পায়খানাও হতে পারে। তবে ঢাকা থেকে রক্ত পরীক্ষা ছাড়া বলা যাবে না যে তারা নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়েছিল কিনা। তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- ঈদ কেনাকাটায় জমজমাট ‘দেশী দশ’, ভিড় ক্রেতাদের
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- আনন্দ-ভোগান্তি মিলিয়ে রাজধানী ছাড়ছে মানুষ
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: ২৮ মার্চের টিকিট বিক্রি শুরু
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- জাতির পিতার জন্মদিন আজ
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে বাতিল ২৬ ফ্লাইট
- বেশ ফাঁকা রাজধানী: ঈদের ছুটিতে কর্মচাঞ্চল্যহীন ঢাকা






