উইংস অ্যাওয়ার্ড পেলেন ১৩ নারী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১২:২১ পিএম, ২৯ মার্চ ২০১৮ বৃহস্পতিবার
পিছিয়ে পড়া নারীদের এগিয়ে নেওয়ার প্রয়াসে কাজ করা বেসরকারি প্রতিষ্ঠান ‘উইংস’ এর আয়োজনে ‘স্বাধীনতার ৪৭ বছরে বাংলাদেশে নারী’ শীর্ষক অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে দেশের উন্নয়নে ভূমিকা রাখা ১৩ নারীকে সম্মাননা দেওয়া হয়। বুধবার সন্ধ্যায় রাজধানীর গুলশান ক্লাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উইংস আজীবন সম্মাননায় ভূষিত হয়েছেন, শিল্পোদ্যোক্তা এবং কেদারপুর টি কোম্পানি লিমিটেডের কর্ণধার লায়লা রহমান কবির, সানবিম স্কুলের অধ্যক্ষ নীলুফার মঞ্জুর, সিডো কমিটির সাবেক চেয়ারপার্সন অধ্যাপক সালমা খান এবং সাবেক নারী ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সারওয়ারি রহমান।
আজীবন সম্মাননা ছাড়াও ৮ নারীকে উইংস অ্যাওয়ার্ড অব এক্সিলেন্স দেওয়া হয়। কর্পোরেট লিডারশিপে ভূমিকা রাখায় উইংস অ্যাওয়ার্ড অব এক্সিলেন্স ফর কর্পোরেট লিডারশিপে পুরস্কৃত হলেন ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো, বাংলাদেশের লিগ্যাল অ্যান্ড এক্সটার্নাল অ্যাফেয়ার্স বিভাগের প্রধান মুবিনা আসাফ।
কৃষিতে অবদান রাখার জন্য দ্য গ্লোবাল অ্যালায়েন্স ফর ক্লিন কুক স্টোভস (অ্যালায়েন্স)-ইউনাইটেড নেশনস ফাউন্ডেশনের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ আসনা তৌফিক, প্রতিবন্ধীদের বাধা দূর করতে অসামান্য অবদান রাখার জন্যে পিএফডিএ ভোকেশনাল ট্রেনিং সেন্টারের চেয়ারম্যান সাজিদা রহমান ড্যানিকে উইংস অ্যাওয়ার্ড অব এক্সিলেন্স প্রদান করা হয়।
শিক্ষা ক্ষেত্রে ভূমিকা রাখার জন্যে টিচ ফর বাংলাদেশের প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মায়মুনা আহমেদ এবং চলচ্চিত্র অঙ্গনে ভূমিকা রাখার জন্যে অভিনেত্রী নিপুণকে পুরস্কৃত করা হয়।
শিল্পকলায় ভূমিকা রাখায় কনক চাঁপা চাকমাকে উইংস অ্যাওয়ার্ড অব এক্সিলেন্সে ভূষিত করা হয়। নারী অধিকার এবং আদিবাসী নারীদের বিষয়ে ভূমিকা রাখায় অ্যাওয়ার্ড পান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের অধ্যাপক ড. সাদেকা হালিম এবং পরিবেশ রক্ষায় ভূমিকা রাখায় বাংলাদেশ এনভায়রমেন্টাল ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান।
সংসদ সদস্য নীলুফার জাফর উল্লাহ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অতিথিদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন। উইংস-এর প্রেসিডেন্ট তুতলি রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্সের সভাপতি রোকেয়া আফজাল রহমান।
- তোষামোদ নয়, সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর
- নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র?
- যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট






