‘কি যে এক মুগ্ধতা ছড়িয়ে পড়ল চারিদিকে!’
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:২৩ পিএম, ২৬ ডিসেম্বর ২০২৫ শুক্রবার
ছবি: সংগৃহীত
সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে প্রায়ই কথা বলতে দেখা যায় ঢাকাই চিত্রনায়িকা পরীমণিকে। মূলত, সামাজিক মাধ্যমেই ভক্তদের কাছে তা ভাগ করে নেন। এবার এই চিত্রনায়িকার একটি পোস্ট ঘিরে বেশ আলোচনা তার ভক্তদের মাঝে। অনেকের অনুমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এক বক্তব্য মনে ধরেছে নায়িকার!
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে পরীমণি লেখেন, “‘আজ এ দেশের মানুষ চায়...’ যখন বললেন একদম শিরদাঁড়ায় এসে বিঁধলো। কি যে এক মুগ্ধতা ছড়িয়ে পড়ল চারিদিকে! শান্তি নেমে আসুক সবার জীবনে, আর কিছু চাওয়ার নেই।”
পরীমণির এই পোস্ট প্রকাশের পর নেটিজেনদের মন্তব্যও ছিল দেখার মতো। তাদের অধিকাংশই তারেক রহমানের একটি উক্তির সঙ্গে মিল পান; এবং ধরেই নেন- এই নেতার কথাই তুলে ধরে নিজের অনুভূতি প্রকাশ করেছেন নায়িকা।
ভক্তদের একটি বড় অংশ পরীমণির এই অবস্থানের প্রশংসা করলেও কিছু নেটিজেন ব্যঙ্গাত্মক মন্তব্যও করেছেন। কেউ কেউ নায়িকাকে ‘সুবিধাবাদী’ অবস্থান হিসেবে আখ্যা দিয়েছেন।
প্রসঙ্গত, দীর্ঘ ১৭ বছর পর ঘরে ফিরলেন তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরেছেন তিনি। তার ঐতিহাসিক প্রত্যাবর্তনকে কেন্দ্র করে সারা দেশে উৎসবের আমেজের পাশাপাশি তারকা অঙ্গনের অনেকেই নানা ধরনের উচ্ছ্বাস ও বার্তা দিয়েছেন। এমন সময়ে পরীমণির এই পোস্ট আলোচনার জন্ম দিল।
এদিন তারেক রহমান সমাবেশে দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ও নিরাপত্তার কথা তুলে ধরেন। বলেন, আজ বাংলাদেশের মানুষ কথা বলার অধিকার ফিরে পেতে চায়, তারা তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চায়। বাংলাদেশের মানুষ চায় তারা তাদের যোগ্যতা অনুযায়ী ন্যায্য অধিকার পাবে।
তারেক রহমান তার বক্তব্যে নতুন বাংলাদেশের জন্য একটি সুনির্দিষ্ট পরিকল্পনার কথা জানান। মার্টিন লুথার কিংয়ের বিখ্যাত উক্তির অনুকরণে তিনি বলেন, “আই হ্যাভ অ্যা প্ল্যান” (আমার একটি পরিকল্পনা আছে)। দেশের ৪ কোটি তরুণ প্রজন্ম এবং কয়েক কোটি নারী ও শ্রমিকের প্রত্যাশা পূরণে তিনি সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০










