উ.কোরিয়ার প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী চোয়ি সন-হুই
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৪১ পিএম, ১১ জুন ২০২২ শনিবার
উত্তর কোরিয়ায় প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী চোয়ি সন-হুই।
উত্তর কোরিয়ায় প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে অভিজ্ঞ কূটনীতিক চোয়ি সন-হুইকে নিয়োগ দিয়েছে। তিনি এর আগে দেশটির ভাইস পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। আজ শনিবার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ খবর দেয়। খবর এএফপি’র।
উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ পরিবেশিত খবরে বলা হয়, নেতা কিম জং উনের তত্ত্বাবধানে ক্ষমতাসীন দলের এক বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্ব দিতে চোয়িকে নিয়োগ দেওয়া হয়। তিনি এর আগে উত্তর কোরিয়ার ভাইস পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
তিনি কট্টরপন্থী সাবেক সামরিক কর্মকর্তা রি সন জিউনের স্থলাভিষিক্ত হন।
ইংরেজি ভাষায় অনর্গল কথা বলতে পারদর্শী পেশাদার কূটনীতিক চোয়ি যুক্তরাষ্ট্রের সাথে পরমাণু আলোচনা চলাকালে কিমের ঘনিষ্ঠ সহযোগি হিসেবে দায়িত্ব পালন করেন এবং তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে অনুষ্ঠিত বৈঠকে উত্তর কোরীয় নেতার সঙ্গী ছিলেন।
২০১৯ সালের ফেব্রুয়ারিতে হ্যানয়ে অনুষ্ঠিত এ দুই নেতার বৈঠক কোন চুক্তি ছাড়াই ভেঙ্গে যাওয়ার রাতে তিনি সাংবাদিকদের সাথে এক বিরল প্রশ্নোত্তরের আয়োজন করে ওই ব্যর্থ আলোচনার জন্য ওয়াশিংটনকে দায়ী করেন।
তিনি বলেন, ‘আমি মনে করি যুক্তরাষ্ট্র আমাদের প্রস্তাব প্রত্যাখান করে সুবর্ণ সুযোগ হারিয়েছে।’
তিনি জানান, আর তখন থেকেই পিয়ংইয়ং ও ওয়াশিংটনের মধ্যে আলোচনা স্থবির হয়ে পড়ে। ফলে সাম্প্রতিক মাসগুলোতে কিমের সরকার আলোচনার টেবিলে ফিরে আসার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের প্রস্তাবের ব্যাপারে কোন সাড়া দেয়নি।
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?











