‘উনি তো মহিলা, কত আর বুদ্ধি?’
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৮:২২ পিএম, ২৩ এপ্রিল ২০১৮ সোমবার
শিশু আসিফার ঘটনায় ভারতের কাশ্মির যখন উত্তাল তখন ’শ্রীনগরের তদন্তকারী অফিসার তো মহিলা, তার আর কত বুদ্ধি থাকবে’? প্রশ্ন করছেন একজন আইনজীবী! কাঠুয়া ধর্ষণ ও খুনের অপরাধকে মাথায় রেখেই এই আজব প্রশ্ন করেছেন অভিযুক্ত পক্ষের আইনজীবী৷
জম্মুর আইনজীবী অঙ্কুর শর্মার বক্তব্য কাঠুয়া কান্ডের তদন্তে একজন মহিলা রয়েছেন। এই মহিলারই বা আর কত বুদ্ধি থাকবে৷ তাকে ভুল পথে চালিত করা খুব সহজ৷ তদন্তের তার প্রভাব পড়বে৷
কাঠুয়া গণধর্ষণের ঘটনায় অভিযুক্ত ৮ জনের মধ্যে ৫ জনের হয়ে আদালতে সওয়াল করছেন আইনজীবী অঙ্কুর শর্মা। মঙ্গলবার ওই ঘটনায় তদন্তকারী অফিসার শ্বেতাম্বরী শর্মার যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন অঙ্কুর। সংবাদ মাধ্যমে তার দাবি, ‘কে শ্বেতাম্বরী? ও তো একজন মহিলা। ওর মাথায় আর কতটুকু বুদ্ধি থাকবে? কিছু তথ্যপ্রমাণ দেখিয়ে ওকে বিশ্বাস করানো হচ্ছে যে অপরাধ হয়েছে। ওকে কয়েকজন লোক ভুল পথে চালিত করছে।’ তিনি আরও বলেন পুলিশ ও আমলারা হলো হাতের পুতুল৷
উল্লেখ্য, কাঠুয়া গণধর্ষণকাণ্ডের তদন্তে একটি বিশেষ তদন্তকরী দল গঠন করেছে প্রশাসন। সেই দলে একমাত্র মহিলা অফিসার হলেন শ্বেতাম্বরী শর্মা। সম্প্রতি সংবাদ মাধ্যমে তিনি মন্তব্য করেন, কাঠুয়া ধর্ষণকাণ্ডের তদন্ত করতে গেলে তাকে পদে পদে বাধা দেওয়া হচ্ছে।
শ্বেতাম্বরীর ওই মন্তব্যের পরই তার বিরুদ্ধে অপমানজনক মন্তব্য করেন অঙ্কুর শর্মা। তিনি দাবি করেন, উনি যদি এত বাধা পাচ্ছেন তা হলে তিনি তা তার উর্ধ্বতন অফিসারদের বলছেন না কেন?
অভিযুক্তদের আইনজীবী আরও বলেন, অভিযুক্তদের উপরে নির্যাতন চালিয়ে অপরাধ কবুল করিয়ে নেয়া হয়েছে। তার দাবি সাক্ষীরা সবাই বলেছে পছন্দমতো বিবৃতি আদায় করেছে পুলিশ৷
- ফ্রান্স বনাম স্পেন: ৩৭ হাজার কোটি টাকার সেমিফাইনাল
- ফোল্ডিং আইফোন আনছে অ্যাপল, জানুন দাম ও ফিচার
- সকালে লেবুপানি পানে যে উপকার পওয়া যায়
- বর্ষায় নারীদের যে স্বাস্থ্যঝুঁকি বাড়ে, সুস্থ থাকবেন যেভাবে
- সেই প্রতারণার মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি
- বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে নারী নেতৃত্ব
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- বন্যায় প্রাণহানী বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ
- ঢাবির আজকের সব পরীক্ষা স্থগিত, চলবে ক্লাস
- আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী
- ব্যাংককের বারে ভয়াবহ আগুন, প্রাণ গেল ২৭ জনের
- ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত
- চট্টগ্রামে পাহাড় ধসে ১৩ জনের প্রাণহানী
- দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা
- প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ, যেভাবে জানা যাবে
- এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা
- মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জিতলেন সামানজার
- আঝোর বৃষ্টিতে ডুবেছে রাজধানী, দুর্ভোগে নগরবাসী
- আম খেলে কি ওজন বাড়ে?
- সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা
- পদ্মা নদীতে ধরা পড়ল এক মণ ওজনের কাতলা
- কানাডায় গুলিবর্ষণে দুইজন নিহত
- বন্যা-পাহাড়ধসে চট্টগ্রামে ৬ দিনে ৪৩ জনের মৃত্যু
- ঢাকায় বৃষ্টি, জলাবদ্ধতায় জনদুর্ভোগ, কিছু স্কুলে পরীক্ষা বন্ধ
- আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী
- ঢাকার বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার, গ্রেফতার ১
- ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি
- ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত
- ঢাবির আজকের সব পরীক্ষা স্থগিত, চলবে ক্লাস
- দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা











