উন্নয়ন তৃণমূলে পৌঁছে দিতে কাজ করছে সরকার : স্পিকার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৬:২৯ পিএম, ২৪ জুলাই ২০১৮ মঙ্গলবার
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বর্তমান সরকার উন্নয়ন সুবিধা তৃণমূলে পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
আজ সোমবার রংপুরের পীরগঞ্জের রসুলপুর মাহতাবিয়া দ্বিমুখী স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে ৪ নম্বর কুমেদপুর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত “মা সমাবেশে” প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।
স্পিকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমানে সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের সব সূচকে বাংলাদেশের অবস্থান সুদৃঢ়। বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। এই উন্নয়ন আজ দৃশ্যমান এই উন্নয়ন সুবিধা সারাদেশের জনগণ ভোগ করছে।
তিনি বলেন, সারাদেশে বর্তমান সরকার উন্নয়নের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। ভৌত ও অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি মানবসম্পদ ও নারীর উন্নয়নে বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। এর ফলশ্রুতিতে বেকারত্ব হ্রাস পেয়েছে এবং নারী শিক্ষার প্রসার ঘটেছে। নারীরা অর্থনীতিতে অসামান্য অবদান রাখছে।
কুমেদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোশফাক খাঁন চৌধুরী ফুয়াদের সভাপতিত্বে অনুষ্ঠানে সংসদ সদস্য এডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া ও উম্মে কুলসুম স্মৃতি, পীরগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন মানু, রংপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এ কে এম ছায়াদত হোসেন বকুল, পৌর মেয়র আবু সালেহ মো. তাজিমুল ইসলাম শামীমসহ রংপুর জেলা আওয়ামী লীগ এবং পীরগঞ্জ উপজেলা ও পৌর আওয়ামীলীগের স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বাসস
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে
- রাজধানীর পাখিরা: কংক্রিটের নগরীতে ডানা মেলে জীবনের গান
- স্বপ্নে রঙ মেশানো মানুষ মুস্তাফা মনোয়ার
- আজও বাল্যবিয়ের অন্ধকারে বাংলাদেশ
- সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত
- হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানী
- নারী উন্নয়নে সরকার দায়িত্ব নিয়ে কাজ করছে: পানিসম্পদমন্ত্রী
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫৯৫
- এফডিসিতে উৎসবমুখর পরিবেশে চলছে শিল্পী সমিতির নির্বাচন
- নাটকীয় ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে পর্তুগাল
- বর্ষার শুরুতেই ডেঙ্গু প্রতিরোধে উদ্যোগ জরুরি
- মাঝারি মানের বাতাসে ঢাকা আজ রাজধানী
- অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন
- সবজিতে স্বস্তি, মাছ-মাংসে চাপ, বেড়েছে ব্রয়লার ও কাঁচামরিচের দাম
- দেশের ৯ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস

- দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
- হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানী
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে