উপসর্গ থাকলে স্কুলে না পাঠানোর আহ্বান শিক্ষামন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৩৩ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০২১ বৃহস্পতিবার
ফাইল ছবি
করোনা ভাইরাসের বিন্দুমাত্র উপসর্গ থাকলে কোনো শিক্ষার্থীকে স্কুলে না পাঠাতে অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
তিনি বলেন, আমাদের সবাইকে চোখ-কান খোলা রাখতে হবে। আমরা অভিভাবকদের বলেছি, কোনো শিক্ষার্থীর বিন্দু পরিমাণ উপসর্গও যদি থাকে বা তার বাড়িতে কারও উপসর্গ থাকে, তাহলে শিক্ষার্থীকে স্কুলে পাঠানো যাবে না।
আজ বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী এ আহ্বান জানান।
মানিকগঞ্জে করোনা উপসর্গে ছাত্রীর মৃত্যুর ঘটনা সাংবাদিকরা মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে ডা. দীপু মনি বলেন, আমরা মানিকগঞ্জের যে তথ্যটি পেয়েছিলাম তারপর সেখানে সব শ্রেণি ও তার সংস্পর্শে যারা এসেছেন সবার টেস্ট করা হয়েছে। আল্লাহর রহমতে তাদের সবারই নেগেটিভ।
তিনি বলেন, যে কোনো জায়গায় যে কোনো সময় করোনায় আক্রান্ত হতে পারে। কোথাও যদি সংক্রমণ ঘটে সেটা ক্লাসে, বাড়িতে, নানা জায়গায় হতে পারে। আমরা কোথাও কোনো ধরনের খবর পাওয়া মাত্র সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিচ্ছি। আমাদের সবার চোখ-কান খোলা রাখতে হবে, সচেতন থাকতে হবে।
শিক্ষামন্ত্রী বলেন, অভিভাবকদের বলছি বিন্দুমাত্র যদি তার উপসর্গ থাকে বা বাড়িতে কারো উপসর্গ থাকে তাকে পাঠাবেন না স্কুলে। একইসঙ্গে আমরা শিক্ষকদেরও বলছি কোনো শিক্ষার্থী যদি না আসে সেখানে জানতে হবে কেন সে উপস্থিত হল না, কিন্তু তাকে উপস্থিত করানোর জন্য কোনো ধরনের চাপ প্রয়োগ করা যাবে না। কারণ কেউ যদি শ্রেণি কক্ষে এসে পাঠগ্রহণ নাও করতে পারে তাহলে সে অনলাইনে আগের মতো পাঠগ্রহণ করতে পারবে।
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাকা কলার পিঠা, একটি মুখরোচক খাবার
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- ভুয়ো খবর ছড়ানো নিয়ে কড়া বার্তা মিমির
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- ভুয়ো খবর ছড়ানো নিয়ে কড়া বার্তা মিমির






