ঢাকা, রবিবার ২১, জুন ২০২৬ ৫:১৯:২৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয় অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত? নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’ ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও কবি সুফিয়া কামালের জন্মদিন আজ স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর

উহানে ফের লকডাউন

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:০৮ এএম, ২৮ জুলাই ২০২২ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

বিশ্বে প্রথম করোনাভাইরাস শনাক্ত হওয়া চীনের উহান শহরে আবারও লকডাউন ঘোষণা করা হয়েছে। নতুন করে শহরটির জিয়াংজিয়া এলাকায় করোনাভাইরাসে আক্রান্ত চারজন রোগী শনাক্ত হওয়ার পরপরই লকডাউন ঘোষণা করে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার এক প্রতিবেদনে একথা জানায় বিবিসি ও আল জাজিরা।

বিবিসির খবরে বলা হয়েছে, উহানের জিয়ানজিয়ার প্রায় ১০ লাখ মানুষ থাকবেন এই লকডাউনের আওতায়। এই নির্দেশের কারণে আগামী ৩ দিন তারা ঘরে থাকবেন এবং বাড়ির আঙিনা ছেড়ে বের হবেন না।

প্রথম থেকেই চীন করোনা মোকাবিলায় ‘জিরো নীতি’ অবলম্বন করে আসছে। এরই অংশ হিসেবে দেশটি গণ পরীক্ষা, কঠোর বিচ্ছিন্নতা নিয়ম এবং স্থানীয় লকডাউনের মতো পদক্ষেপ নিতে দেরি করছে না।

এক কোটি ২০ লাখ মানুষের শহর উহানে নিয়মিত করোনার পরীক্ষা চালাচ্ছে কর্তৃপক্ষ। দুই দিন আগে সেখানে উপসর্গহীন দুই করোনা রোগী শনাক্ত হয়। নতুন করে আরও দুই করোনা রোগী শনাক্ত হওয়ার পরপরই লকডাউন ঘোষণা করে চীন সরকার। একই সঙ্গে তিনদিনের জন্য শহরটির ব্যবসা প্রতিষ্ঠান ও গণ পরিবহনের চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। প্রয়োজন ছাড়া মানুষদের বাড়ি থেকে বাইরে যেতে ও কাউকে ওই এলাকায় যাওয়ার ব্যপারেও নিষেধ করা হয়েছে।

করোনাভাইরাসের তথ্য প্রদানকরা সংস্থা ওয়ার্ল্ডোমিটারের হিসাব অনুযায়ী ভাইরাসজনিত এ রোগটিতে বিশ্বব্যাপী এখন পর্যন্ত ৫ কোটি ৭৮ লাখ ৫১ হাজার ৫৭৩ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৬৪ লাখ ১০ হাজার ৫৪৮ জন মানুষ।

সবচেয়ে বেশি মারা গেছে যুক্তরাষ্ট্রে। সেখানে ১০ লাখ ৫৩ হাজার ৯৬৯ জনের মৃত্যু হয়েছে। এরপরই ভারতের অবস্থান। দক্ষিণ এশিয়ার এ দেশটিতে ৫ লাখ ২৬ হাজার ১৬৭ জন মারা গেছে।

২০১৯ সালের ডিসেম্বর মাসে বিশ্বে সর্বপ্রথম চীনের উহান শহরে করোনাভাইরাস শনাক্ত করা হয়। ২০১৯ সাল থেকে এখন পর্যন্ত চীনে মারা যাওয়া মানুষের সংখ্যা ৫ হাজার ২২৬ জন।

সূত্র: বিবিসি, আল-জাজিরা