উড়ন্ত বিমান ভেঙে পড়লো ভারতের আকাশে
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৩৫ এএম, ২৯ জুলাই ২০২২ শুক্রবার
ফাইল ছবি
আকাশে উড়ন্ত অবস্থায় হঠাৎই বিমান ভেঙে পড়ার ঘটনা ঘটেছে ভারতে। দেশটির এয়ার ফোর্সের মিগ ২১ ফাইটার জেট বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৯টার দিকে রাজস্থানের বারমার জেলায় উড়ন্ত অবস্থায় ভেঙে পড়ে। এতে যুদ্ধ বিমানটিতে থাকা দুই পাইলটের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
সংবাদ সংস্থা পিটিআই-এর এক প্রতিবেদন থেকে জানা যায়, বারমারের ভিমদা গ্রামে প্রায় আধা কিলোমিটার এলাকা জুড়ে পড়ে রয়েছে বিমানটির ধ্বংসাবশেষ। যুদ্ধ বিমানটি যে জায়গায় পড়েছে সেখানের মাটিতে ১৫ ফুট গর্ত হয়ে গেছে। যার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে বিমান ভেঙে পড়ার খবর পেয়েই ঘটনাস্থলে যান জেলা প্রশাসক, পুলিশ সুপার ও এয়ার ফোর্সের কর্মকর্তারা। ইতোমধ্যেই সেখানে উপস্থিত হয়েছেন উদ্ধারকারী দল। কি কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা এখনও জানা সম্ভব হয়নি।
ইতোমধ্যেই এই ঘটনার খোঁজ নিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি আইএএফ চিফ, এয়ার চিফ মার্শাল ভিআর চৌধুরীর সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন। খতিয়ে দেখা হচ্ছে কী কারণে এই ভয়াবহ ঘটনা ঘটেছে।
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- ফেসবুক থেকে আয় করতে চান, জেনে নিন কীভাবে
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি
- ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ ইতালি, বাতিল পররাষ্ট্রমন্ত্রী
- দেশে ফিরলেন ৬০ হাজার ৫৮৮ হাজি, প্রানহাণী ৫৪
- ৪৩১ পদে নিয়োগ দেবে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর
- ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ইতিহাসের পাতায় মা-ছেলের মহাকাব্য
- ব্রাজিল নাকি হাইতি জিতবে, হাঙর রিতিনিয়ার ভবিষ্যদ্বাণী
- রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর পদক্ষেপের আহ্বান
- এবার দেশেও স্বর্ণের দামে বড় ধস
- সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: সবার আগে নক-আউট পর্বে মেক্সিকো
- বাজারে স্বস্তি নেই, বাড়তি দামে হিমশিম খাচ্ছে ক্রেতা
- শিক্ষার্থীদের ইংরেজির মান নিয়ে প্রশ্ন রুমিন ফারহানার
- বদলাচ্ছে পুলিশের ইউনিফর্ম: শার্ট নীল-প্যান্ট খাকি
- মালয়েশিয়া হয়ে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- বিশ্বকাপে ইতিহাস গড়লেন টোরি পেনসো








