উয়েফা বর্ষসেরা নারী ফুটবলার পার্নিল হার্ডার
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৪৩ পিএম, ৩ অক্টোবর ২০২০ শনিবার
উয়েফা বর্ষসেরা নারী ফুটবলার পার্নিল হার্ডার
উয়েফা বর্ষসেরা নারী ফুটবলারের খেতাবে ভুষিত হয়েছেন ড্যানিস ফরোয়ার্ড পার্নিল হার্ডার। বৃহস্পতিবার উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের ড্র অনুষ্ঠানে সম্প্রতি চেলসিতে যোগ দেয়া এই নারী ফুটবলারের হাতে এই খেতাব তুলে দেয়া হয়।
২৭ বছর বয়সি হার্ডার উল্ফসবার্গকে চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালে পৌঁছাতে সহায়তা করেছেন। ফাইনালে অবশ্য বর্তমান চ্যাম্পিয়ন লিওঁর কাছে হেরে যায় তার ক্লাব।
বর্ষসেরার খেতাবে ভূষিত হবার পর এক ভিডিও বার্তায় হার্ডার বলেন,‘আমি অত্যন্ত খুশি এবং খুবই গর্বিত। এই পুরস্কার আমাকে সামনে আগাতে প্রেরণা দেবে। উয়েফাকে ধন্যবাদ আমাকে যোগ্য মনে করার জন্য। ’
গত মৌসুমে ইউরোপীয় প্রতিযোগিতার গ্রুপ পর্বে অংশ নেওয়া ৮০ দলের কোচ (চ্যাম্পিয়ন্স লিগের ৩২ দল ও ইউরোপা লিগের ৪৮ দল) ও ইউরোপিয়ান স্পোর্টস মিডিয়ার নির্ধারিত ৫৫ জন সাংবাদিকের ভোটে গত সপ্তাহে তিন জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করে উয়েফা।
এ বছর অবশ্য এই পুরস্কার গ্রহণকারীরাই সেরা সম্মান ভোগ করবেন। কারণ করোনাভাইরাসের কারণে ফরাসি আয়োজকরা এ বছর ব্যালন ডি’অর খেতাব প্রদান অনুষ্ঠান আয়োজন করছে না।
২০১৮ সালে মহিলাদের প্রথম ব্যালন ডি’অর খেতাব চালুর বছর দ্বিতীয় অবস্থান লাভ করেছিলেন হার্ডার। বুন্দেস লীগার গত আসরে ২২ ম্যাচের প্রতিযোগিতায় তিনি ২৭ গোল করেছেন। এ সময় লীগ শিরোপা জয় করে তার ক্লাব উল্ফসবার্গ। প্রায় সাড়ে তিন বছর জার্মানির এই ক্লাবে থাকা হার্ডার সর্বমোট ১১৩ ম্যাচে অংশ নিয়ে ১০৩ গোল করেছেন।
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা
- কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- রোগী দেখতে ঢামেক হাসপাতালে এসে শিশু নিঁখোজ
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল




