উ. কোরিয়ার সাথে ম্যাচের আগে আত্মবিশ্বাসী বাংলাদেশ
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫৩ এএম, ৫ মার্চ ২০২৬ বৃহস্পতিবার
ছবি: সংগ্রহিত।
এশিয়ান কাপের মঞ্চে অভিজ্ঞ রুপনা চাকমার বদলে গোলপোস্টের নিচে তরুণ মিলি আক্তারকে দেখে অনেকেই অবাক হয়েছিলেন। তবে প্রধান কোচ পিটার বাটলারের সেই ‘চমক’ এখন বাংলাদেশ শিবিরের সবচেয়ে বড় স্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। চীনের মতো শক্তিশালী দলের বিপক্ষে মিলির দৃঢ়তা আগামীতে উত্তর কোরিয়া ম্যাচের আগে পুরো দলকে জোগাচ্ছে বাড়তি আত্মবিশ্বাস। কোচ পিটার বাটলার হুট করে মিলিকে খেলানোর সিদ্ধান্ত নেননি।
গোলকিপিং কোচ মাসুদ আহমেদ জানিয়েছেন, প্রায় দুই মাস আগে থেকেই চীনের বিপক্ষে মিলিকে খেলানোর পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছিল। ঘরোয়া নারী লিগ ও অনুশীলন সেশনগুলোতে সেই লক্ষ্যেই মিলিকে তৈরি করা হয়েছে। কোচের এ সাহসের প্রতিদান মিলি দিয়েছেন মাঠেই; চীনের ১১টি অন-টার্গেট শটের মধ্যে ৮টিই দুর্দান্তভাবে রুখে দিয়েছেন ময়মনসিংহের এই তরুণী।
রুপনা চাকমার সাম্প্রতিক ফর্ম ক্লিন শিটময় হলেও চীনের দীর্ঘদেহী খেলোয়াড়দের রুখতে মিলির উচ্চতাকে কাজে লাগানোর কৌশল নেন কোচ বাটলার।
উচ্চতার দিক থেকে এগিয়ে থাকা চীনের বিপক্ষে মিলির এই শারীরিক সুবিধা এবং স্নায়ুচাপমুক্ত পারফরম্যান্সই পার্থক্য গড়ে দিয়েছে। গোলকিপিং কোচ মাসুদের মতে, চীনের শক্তির জায়গাগুলো বিশ্লেষণ করেই মিলিকে বাছাই করা হয়েছিল।
ম্যাচশেষে কোচ বাটলার উচ্ছ্বসিত কণ্ঠে বলেন, ‘মিলি অসাধারণ খেলেছে। গোলকিপিং নিয়ে বাংলাদেশ দীর্ঘদিন ধরে ভুগেছে, কিন্তু মিলি নতুনত্বের প্রমাণ দিয়েছে। আমি এমন সাহসী সিদ্ধান্ত নিতে মোটেও ভয় পাই না।’
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- সোনা: পৃথিবীর সবচেয়ে কাঙ্ক্ষিত ধাতুর গল্প
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- তৃণমূলের সব সাংগঠনিক কমিটি ভেঙে দিলেন মমতা
- হামে প্রাণ গেল আরো ৭ শিশুর, মোট মৃত্যু ৬০০ ছাড়ালো
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- ডরোথি হাইট: নাগরিক অধিকার আন্দোলনের ‘গডমাদার’
- কুমিরে টেনে নেয়া শিশু ফাতেমার লাশ উদ্ধার
- ভাঙ্গায় ট্রাকে গাড়ির ধাক্কা, শিশুসহ নিহত ৫
- রামিসা হত্যা মামলায় আজ থেকে সাক্ষ্যগ্রহণ
- রামিসা হত্যা: দোষির সর্বোচ্চ শাস্তির দাবি রামিসার বাবার
- টেনিসে ফিরছেন টেনিস কিংবদন্তি সেরেনা
- সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে পেন্টাগন
- মধ্যপ্রাচ্য উত্তেজনায় আবারও কমল স্বর্ণের দাম
- বায়ু দূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার অবস্থান ১২
- দুপুরের মধ্যে যে অঞ্চলে ঝড়ের শঙ্কা
- ৩ পদে নিয়োগ দেবে একুশে টেলিভিশন
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- ত্রিদেশিয় সিরিজে প্রথম জয় পেল বাংলাদেশের মেয়েরা
- দরোজায় কড়া নাড়ছে ফুটবলের মহা আয়োজন
- ছুটি শেষে সচিবালয়ে ফিরেছে কর্মচাঞ্চল্য











