ঢাকা, মঙ্গলবার ১৪, জুলাই ২০২৬ ৩:২৫:১৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বন্যায় প্রাণহানী বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী ব্যাংককের বারে ভয়াবহ আগুন, প্রাণ গেল ২৭ জনের ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা

উ. কোরিয়ায় বন্যায় শিশুসহ নিহত ৭৬

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৬:৪৪ পিএম, ১০ সেপ্টেম্বর ২০১৮ সোমবার

উত্তর কোরিয়ায় ভয়াবহ বন্যায় কমপক্ষে ৭৬ জন নিহত এবং ৭৫ জন নিখোঁজ রয়েছে। যাদের বেশিরভাগই শিশু। নিখোঁজদের উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছে উদ্ধার কর্মীরা।

 

দ্য ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ রেড ক্রস এন্ড রেড ক্রিসেন্ট সোসাইটি  একথা জানিয়েছে।

 

ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে। এছাড়া হোয়ানঘা প্রদেশে বাড়ি, ক্লিনিক ও স্কুলসহ ৮শ’র বেশি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

 

আন্তর্জাতিক ফেডারেশন অব রেডক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটির উত্তর কোরিয়া কান্ট্রি অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তা জন ফ্লেমিং জানিয়েছেন, হাজার হাজার মানুষ ইতিমধ্যে বাস্তুচ্যুত হয়ে পড়েছেন। নিরাপদ পানি, স্বাস্থ্যসেবা, আশ্রয়, খাদ্য ও পয়োনিষ্কানের জন্য জরুরি ভিত্তিতে সাহায্যের প্রয়োজন।

 

তিনি আরও বলেন, সামনেই শীতকাল। আমাদের আশঙ্কা এই অনাকাঙ্ক্ষিত দুর্যোগ কিছু সম্প্রদায়ের জন্য স্বাস্থ্য সমস্যা ও খাদ্য নিরাপত্তাহীনতার কারণ হয়ে দাঁড়াবে।


- রয়টার্স