ঢাকা, রবিবার ২১, জুন ২০২৬ ১৮:৫৫:১০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’ বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী এলয় রুমের দেয়ালে থামল ইকুয়েডর, স্বপ্ন দেখছে কুরাসাও

উ. কোরিয়া: ৩ দিনে আট লাখেরও বেশি মানুষ করোনা আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:২১ পিএম, ১৫ মে ২০২২ রবিবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

উত্তর কোরিয়ায় গত তিনদিনে আট লাখের বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। আজ রবিবার দেশটি জানিয়েছে, 'জ্বরে' ১৫ জন মারা গেছেন তাদের দেশে। তবে উত্তর কোরিয়ায় এখনও পর্যন্ত ৪২ জন করোনাভাইরাসে প্রাণ হারিয়েছে বলে জানা গেছে। 

করোনা শনাক্ত হয়েছে ৮ লাখ ২০ হাজার ৬২০ জন দেশবাসীর। এই মুহূর্তে ৩ লাখ ২৪ হাজার ৫৫০ জন চিকিৎসা নিচ্ছেন। এই পরিস্থিতিকে 'মহাবিপর্যয়' বলছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন।

গত বৃহস্পতিবার প্রথমবারের মতো করোনাভাইরাস সংক্রমণের কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করে উত্তর কোরিয়া। এরপরই দেশজুড়ে লকডাউন ও বিধিনিষেধ আরোপ করা হয়। কর্মক্ষেত্র, উৎপাদন এলাকা ও আবাসিক এলাকাগুলি বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, উত্তর কোরিয়ার কোনো নাগরিক করোনায় আক্রান্ত হননি বলে দু'বছর ধরে দাবি করে আসছিল সে দেশের সরকার। উত্তর কোরিয়া বিদেশি সাহায্য নিয়ে টিকাদান কর্মসূচি চালাতে রাজি হয়নি। সীমান্ত বন্ধ করে রেখেছে। কিন্তু এই কঠোর নিষেধাজ্ঞা সত্ত্বেও তারা করোনা সংক্রান্ত ব্যর্থতা ঠেকাতে পারেনি। 

কিম জং-উন বলেন, করোনা মহামারি সবচেয়ে বড় সমস্যা হিসেবে দেখা দিয়েছে।