ঋষি কাপুরের মৃত্যুবার্ষিকীতে স্মৃতিকাতর নীতু
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৫৪ পিএম, ৩০ এপ্রিল ২০২১ শুক্রবার
ঋষি কাপুর ও নীতু সিং। ফাইল ছবি।
দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই চালিয়ে গত বছর আজকের দিনে সবাইকে ছেড়ে জীবনের ওপারে চলে গেছেন বলিউডের এক সময়রে হিট অভিনেতা ঋষি কাপুর। আজ ঋষির রেখে যাওয়া শূন্যতাকেই প্রাণপণে আঁকড়ে ধরে বাঁচতে চাইছেন তার কাছের মানুষরা।
মন ভাল নেই নীতুর। এই দিনেই তার ‘বব’ তাকে একা রেখে পাড়ি দিয়েছিলেন না ফেরার দেশে। কত স্মৃতি মনে পড়ে যাচ্ছে! ‘জহরিলা ইনসান’-এর শ্যুটিংয়ের সময়ের ভাল লাগা যে ভালবাসার আকার নেবে, তা বোধ হয় তখন নিজেও বোঝেননি নীতু। সেই সময়কার সফল নায়িকা ঋষিকে বিয়ে করে সাজানো কেরিয়ার ছেড়ে মনোযোগী হয়েছিলেন ঘরকন্নায়। জীবনের সব চড়াই-উৎরাইয়ে পাশে ছিলেন অভিনেতার। স্বামী-স্ত্রীর মনোমালিন্যের আঁচ এসে লাগতে দেননি পরিবার এবং সন্তানদের রসায়নে। তবে আজ ঋষিকে সামলানোর পালা নেই, সুযোগ নেই তার সঙ্গে একান্তে বসে কাটিয়ে আসা দিন ফিরে পাওয়ার।
ইনস্টাগ্রামের দেওয়ালেও নীতুর আফসোস, ‘গত বছরটা প্রত্যেকের জন্যই দুঃখ এবং হতাশার ছিল। তবে আমাদের কাছে একটু বেশি, কারণ আমরা তোমাকে হারিয়েছি’। লেখার সঙ্গেই ভেসে উঠেছে ঋষি এবং নীতুর সাদা-কালো ছবি। দেখে মনে হচ্ছে, স্ত্রীকে কিছু বলার সময়ই লেন্সবন্দি হয়েছিলেন অভিনেতা। এখন আর কথা নেই। রয়েছে স্মৃতি। নীতু লিখেছেন, ‘এমন একটাও দিন যায় না, যখন তোমার কথা আলোচনা বা ভাবা হয় না। কারণ, তুমি আমাদের অস্তিত্বেরই একটা অংশ’। ঋষির উপদেশ, তার হাসিঠাট্টার স্মৃতি নিয়েই দিনযাপন নীতুর।
তার কথায়, ‘ঠোঁটে হাসি রেখে সারাটা বছর ওকে আমরা উদযাপন করেছি। ও সব সময় আমাদের মনে রয়েছে। ওকে ছাড়া কোনও কিছুই এক রকম নেই। তবুও জীবন থেমে থাকে না’।
মেয়ে রিধিমারও মন ভিজেছে নস্টালজিয়ায়। সেই আঁচ এসে পড়েছে ইনস্টাগ্রামেও। বাবার সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন তিনি। এক দিকে দেখা যাচ্ছে, ঋষির কোলে ছোট্ট রিধিমা। অন্য দিকে, পরিণত রিধিমা বাবার বুকে মাথা রেখে তাকিয়ে ক্যামেরার দিকে। এই ছবির সঙ্গেই তিনি লিখেছেন, ‘যদি একবার তোমার মুখে আমার মুশক নামটা শুনতে পেতাম’।
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ দিচ্ছে ফেসবুক, যেভাবে পাবেন
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- জেনে নিন সকালে সেদ্ধ ডিম খাওয়ার উপকারিতা
- জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ










