ঢাকা, রবিবার ১৮, অক্টোবর ২০২৬ ১১:৩৮:৪৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর রাজধানীর বাইরে অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে

পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩৭ পিএম, ৯ জুন ২০২৬ মঙ্গলবার

গৃহবধূ জাহানারা বেগম। ফাইল ছবি

গৃহবধূ জাহানারা বেগম। ফাইল ছবি

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ির দিঘিরপাড় ইউনিয়নের মিতারা ঘাট সংলগ্ন পদ্মা নদীতে গোসল করতে নেমে জাহানারা বেগম (৪৮) নামে এক গৃহবধূ নিখোঁজ হয়েছেন। 

গতকাল সোমবার (৮ জুন) বিকেল ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে তাকে উদ্ধারে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করেছে। নিখোঁজ গৃহবধূ মিতারা গ্রামের মৃত সেন্টু শেখের স্ত্রী। তিনি দুই মেয়ে ও এক ছেলের জননী।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে টঙ্গীবাড়ি ফায়ার স্টেশনে খবর আসে যে, উপজেলার দিঘিরপাড় ইউনিয়নের মিতারা ঘাট এলাকায় পদ্মা নদীতে গোসল করতে নেমে এক নারী নিখোঁজ হয়েছেন।

খবর পাওয়ার পরপরই টঙ্গীবাড়ি ফায়ার স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক উদ্ধার কার্যক্রম শুরু করে। পরে নিখোঁজের সন্ধানে মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনের একটি বিশেষ ডুবুরি দল ঘটনাস্থলে যোগ দিয়ে নদীতে তল্লাশি অভিযান জোরদার করে।

ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা আরও জানান, নিখোঁজ গৃহবধূ জাহানারা বেগমকে উদ্ধার না করা পর্যন্ত ফায়ার সার্ভিসের এই অভিযান অব্যাহত থাকবে।