ঢাকা, শনিবার ২১, মার্চ ২০২৬ ১৩:৫৭:৩৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব

এইচএসসিতে প্রতিবন্ধী কোটার শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন শুরু কাল

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:১৮ পিএম, ২৩ মে ২০২২ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

উচ্চমাধ্যমিক পর্যায়ে ২০২০-২১ শিক্ষাবর্ষে বিটিসি, সমতুল্য, প্রতিবন্ধী কোটায় ভর্তিকৃত শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হবে মঙ্গলবার। যা আগামী ৩১ মে পর্যন্ত চলবে।

নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট কলেজ বিটিসির মাধ্যমে ভর্তিকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন সম্পন্ন করতে ব্যর্থ হলে পরবর্তীতে উদ্ভূত জটিলতার দায় নেবে না বলে জানিয়ে দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা।

সোমবার ঢাকা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর আবু তালেব মো. মোয়াজ্জেম হোসেন এক অফিস আদেশে এ কথা জানান।

অফিস আদেশে বলা হয়, ২০২০-২১ শিক্ষাবর্ষে উচ্চমাধ্যমিক পর্যায়ে বিটিসির মাধ্যমে ভর্তিকৃত শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম আগামী ২৪-০৫-২০২২ হতে ৩১-০৫-২০২২খ্র. পর্যন্ত চলবে। ওই তারিখের মধ্যে প্রতিষ্ঠান কর্তৃক অনলাইনে ফরম পূরণ করে রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করার জন্য অনুরোধ করা হলো। এছাড়াও সমতূল্য ও প্রতিবন্ধী কোটায় ভর্তিকৃত শিক্ষার্থীদের ২৩ মে পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বোর্ড কর্তৃক রেজিস্ট্রেশন সম্পন্ন করা হবে।