এইচএসসির খাতা পুনঃনিরীক্ষার ফল আজ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৮ পিএম, ১৩ মার্চ ২০২২ রবিবার
ফাইল ছবি
এইচএসসি ও সমমানের পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষার ফল প্রকাশ করা হবে আজ ১৩ মার্চ।
জানা যায়, এবার এইচএসসি পরীক্ষার প্রাপ্ত ফলে সন্তুষ্ট না হওয়ায় ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে ২০ হাজার ৮০০ জন শিক্ষার্থী পুনঃনিরীক্ষার জন্য আবেদন করেছেন। কেউ কেউ একটি বিষয়ে আবার কেউ একাধিক বিষয়ে আবেদন করেছেন। আবেদনপত্রের সংখ্যা প্রায় ৩০ হাজার। আর রসায়ন বিষয় পুনঃনিরীক্ষার জন্য ৩ হাজার ১০০টি আবেদন জমা হয়েছে। গত ২০ ফেব্রুয়ারি আবেদন গ্রহণ শেষ হয়েছে। আজ ১৩ মার্চ ফলাফল প্রকাশ করা হবে।
শিক্ষা বোর্ডের সংশ্লিষ্টরা জানান, পুনঃনিরীক্ষার জন্য যেসব শিক্ষার্থী যে বিষয়ে আবেদন করবে তাদের উত্তরপত্রের প্রাপ্ত নম্বর ঠিকমতো যোগ করা হয়েছে কি না তা পুনরায় মূল্যায়ন করা হয়ে থাকে। নতুন করে উত্তরপত্র মূল্যায়ন করা হয় না। এতে করেও কারো কারো ফলাফল পরিবর্তন হয়ে থাকে। কেউ আবার ফেল থেকেও জিপিএ-৫ পেয়ে যান।
দেখা গেছে, এবার এইচএসসি-সমমান পরীক্ষায় দেশের ১১টি শিক্ষা বোর্ডে পাস করেছে ১৩ লাখ ৭১ হাজার ৬৮১ জন। পাসের হার ৯৫ দশমিক ২৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৮৯ হাজার ১৬৯ জন। এর হার শতকরা ১৩ দশমিক ৭৯ শতাংশ।
২০২০ সালে অটোপাস হওয়ায় পাসের হার ছিল শতভাগ। আর জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৫৩ হাজার ৬১৪ জন। পরদিন ১৪ ফেব্রুয়ারি থেকে এইচএসসি ও সমমানের পুনর্নিরীক্ষার আবেদন শুরু হয়, যা শেষ হয় ২০ ফেব্রুয়ারি।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক


