‘এই মুহূর্তটির জন্যই অপেক্ষা করছিলাম’
ক্রীড়া ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:১৭ এএম, ৯ ডিসেম্বর ২০২৫ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
তিন বছরের অপেক্ষার অবসান। অবশেষে ইন্টার মায়ামির জার্সিতে এমএলএস কাপ জয়ের স্বাদ পেলেন লিওনেল মেসি। শনিবার রাতে ভ্যানকুভার হোয়াইটক্যাপসকে ৩-১ গোলে হারিয়ে ইতিহাস গড়ল ডেভিড বেকহামের ক্লাব। ফাইনালে নিজে গোল না পেলেও সতীর্থদের দিয়ে গোল করিয়ে মায়ামির ঘরে প্রথম লিগ শিরোপা তুলে দিলেন আর্জেন্টাইন মহাতারকা।
২০২৩ সালে যুক্তরাষ্ট্রের ফুটবলে পা রেখেছিলেন মেসি। ২০২০ সালে যাত্রা শুরু করা ক্লাবটির এটিই প্রথম এমএলএস কাপ জয়। আর মেসির বর্ণাঢ্য ক্যারিয়ারের এটি ৪৮তম শিরোপা।
ম্যাচসেরার পুরস্কার হাতে নিয়ে ৩৮ বছর বয়সী মেসি জানালেন, এই একটি মুহূর্তের জন্যই তিনি এতদিন অপেক্ষা করেছেন। তিনি বলেন, ‘তিন বছর আগে আমি এমএলএসে আসার সিদ্ধান্ত নিয়েছিলাম, আর আজ আমরা চ্যাম্পিয়ন। পুরো মৌসুম দলের সবাই অক্লান্ত পরিশ্রম করেছে। এই মুহূর্তটির জন্যই আমি অপেক্ষা করছিলাম। আমরা এই শিরোপার যোগ্য।’
ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে ম্যাচের ৮ মিনিটেই প্রতিপক্ষের আত্মঘাতী গোলে এগিয়ে যায় মায়ামি। তবে ৬০ মিনিটে সমতায় ফেরে ভ্যানকুভার। এরপরই জ্বলে ওঠেন মেসি। ৭১ মিনিটে তার দুর্দান্ত অ্যাসিস্টে দলকে লিড এনে দেন রদ্রিগো ডি পল। আর ইনজুরি টাইমের ৬ মিনিটে মেসির আরেকটি পাসে তাদেও আলেন্দে গোল করলে ৩-১ ব্যবধানের জয় নিশ্চিত হয়।
শিষ্যর এমন নিবেদনে মুগ্ধ মায়ামি কোচ হাভিয়ের মাসচেরানো। তিনি বলেন, ‘শেষ কয়েকটি ম্যাচে মেসির প্রচেষ্টা ছিল চোখে পড়ার মতো। সে প্রমাণ করেছে জয়টা তার কাছে কতটা গুরুত্বপূর্ণ। সে এখানে এই ট্রফি জিততেই এসেছিল।’ তবে ফাইনালে জয়ের জন্য ভাগ্যের সহায়তা পাওয়ার কথাও স্বীকার করেছেন মাসচেরানো, বিশেষ করে প্রথমার্ধে প্রতিপক্ষের দুটি শট পোস্টে লাগার ঘটনাকে সৌভাগ্য হিসেবেই দেখছেন তিনি।
এই ম্যাচ দিয়েই পেশাদার ফুটবলকে বিদায় জানালেন মেসির দীর্ঘদিনের দুই সতীর্থ জর্ডি আলবা ও সার্জিও বুসকেটস। শিরোপা দিয়ে বন্ধুদের বিদায় জানাতে পেরে উচ্ছ্বসিত মেসি, ‘ওরা ইতিহাসের অন্যতম সেরা। শিরোপা হাতে বিদায় নিতে পারাটা ওদের জন্য অসাধারণ এক সমাপ্তি। নতুন জীবনের জন্য ওদের শুভকামনা।’
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না











