এই শীতে শিশুর ত্বকের যত্নে যা করবেন
শারমিন সুলতানা | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:০০ পিএম, ১ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার
ফাইল ছবি
শীত চলে এসেছে পুরোদমে। আমরা বড়রা ত্বকের বাড়িত যত্ন নিতে শুরু করেছি। নিজেদের ত্বকের যত্নের পাশাপাশি আমরা কি খেয়াল রাখছি বাড়ির ছোট্ট সদস্যটার ত্বকের দিকে? না রাখলে আজই রাখতে শুরু করি। কেননা এই সময়টাতে বড়দের ত্বকের পাশাপাশি ছোটদের ত্বকের জন্যও নিতে হবে বাড়তি যত্ন। এসময়ে শিশুদের মসৃণ ত্বকও হয়ে ওঠে অমসৃণ, রুক্ষ ও শুষ্ক আর তাই শিশুদের ত্বকের যত্নে যা যা করণীয় তা নিচে আলোচনা করা হলো।
শীতে শিশুদের গোসল করাতে হবে হালকা গরম পানি দিয়ে তাতে করে শিশুর শরীরে আদ্রতার যেমন ঘাটতি দেখা দেবে না তেমনভাবে ঠান্ডা লাগার সম্ভাবনাও থাকবে না তবে অবশ্যই গোসলের সময়টাকে কমিয়ে ফেলতে হবে।
শিশুর পুরো শরীরে বেবি লোশন কিংবা অলিভ ওয়েল মেখে দিতে হবে গোসলের পরপরই । কারণ শীতের সময়টাতে গোসলের পরে শিশুর শরীরে ময়শ্চারাইজার না লাগালে ত্বক শুষ্ক ও রুক্ষ হয়ে ওঠে। ভালো মানের বেবি লোশন বা অলিভ ওয়েল শিশুর শরীরের শুষ্ক ও রুক্ষতাকে দূর করে ত্বক রাখে মসৃণ।
এই সময়টাতে শিশুদের ঠোঁটের প্রতিও নিতে হবে বাড়তি যত্ন। শিশুদের ঠোঁটে ভ্যাসলিন বা গ্লিসারিন লাগাতে হবে ঘুমাতে যাওয়ার আগে। নবজাতক শিশুরও ঠোঁট ফাঁটতে দেখা যায় অনেক সময়। এক্ষেত্রে সামান্য পরিমাণ ভ্যাসলিন আঙুলে নিয়ে আলতো করে লাগাতে হবে নবজাতকের ঠোঁটে। তবে অবশ্যই তা ভালো করে মুছে দিতে হবে বুকের দুধ খাওয়ানোর আগে।
শীতকালে হিউমিডিফায়ার ব্যবহার করতে হবে শিশুর রুমে। বেশ কিছু ভালো ব্র্যান্ডের হিউমিডিফায়ার পাওয়া যায় বাজারে। হিউমিডিফায়ারের কাজ হলো রুমে বাতাসের আর্দ্রতা ধরে রাখা। কাজেই এতে করে শিশুর ত্বকে শীতের শুষ্কতার প্রভাব পড়বে না। ফলে ত্বক থাকবে সুন্দর ও মোলায়েম।
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল