একই দিনে দুই সুখবর নিয়ে আসছেন মৌসুমী
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৯ পিএম, ৩ নভেম্বর ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি
ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী মৌসুমীর আজ জন্মদিন। আর জন্মদিনেই ভক্তদের সুখবর দিলেন এই অভিনেত্রী। খুব শিগগিরই একই দিনে দুই সিনেমা নিয়ে আসছেন তিনি। শুক্রবার (১১ নভেম্বর) মুক্তি পেতে যাচ্ছে মৌসুমী অভিনীত দুই সিনেমা ‘ভাঙন’ এবং ‘দেশান্তর’। রেলস্টেশনের ছিন্নমূল মানুষদেরকে নিয়ে নির্মাণ করা হয়েছে ‘ভাঙন’। অপরদিকে দেশ ভাগের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘দেশান্তর’।
মির্জা সাখাওয়াত হোসেন নির্মাণ করেন ‘ভাঙন’। সিনেমাটির নাম-ভূমিকায় অভিনয় করেন মৌসুমী। রেলস্টেশনের ছিন্নমূল মানুষের জীবনযাত্রা, বেঁচে থাকার তাগিদ, ত্যাগ, আশা-প্রত্যাশার গল্প নিয়েই তৈরি হয়েছে ‘ভাঙন’। এতে আরও অভিনয় করেছেন- ফজলুর রহমান বাবু, প্রাণ রায়, রাশেদা চৌধুরী প্রমুখ। সিনেমাটি দেশের ৩০টিরও বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
অপরদিকে, একই দিনে মুক্তি পাবে মৌসুমী অভিনীত আরেক ছবি ‘দেশান্তর’। ছবিটি পরিচালনা করেছেন আশুতোষ সুজন। কবি নির্মলেন্দু গুণের দেশভাগের ওপরে লেখা ‘দেশান্তর’ উপন্যাসের মূল চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন মামুনুর রশীদ, শুভাশিস ভৌমিক, মোমেনা চৌধুরী, ইয়াশ রোহান ও টাপুর। মৌসুমীর জন্মদিনের উপহার হিসেবে ‘দেশান্তর’ ছবিটির একটি গান প্রকাশ করা হবে বলে জানিয়েছেন সিনেমার পরিচালক।
সিনেমা দু’টির মুক্তি প্রসঙ্গে মৌসুমী জানান, দীর্ঘদিন পর একই দিনে আমার দু’টি সিনেমা মুক্তি পাচ্ছে। এটা আমার জন্য অনেক আনন্দের। সরকারি অনুদানে নির্মিত দু’টি সিনেমার গল্পই আমার কাছে অসাধারণ লেগেছে। আশা করছি দু’টি সিনেমাই দর্শকরা খুবই উপভোগ করবেন।
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- ঈদের দিন সারা দেশে ঝড়-বৃষ্টির আশঙ্কা
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- ‘ডোরেমন’-এর রূপকার সুতোমু শিবায়ামা আর নেই
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- আগামীকাল ঈদ, প্রস্তুত জাতীয় ঈদগাহ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- ঈদের দিন দেশের যেসব অঞ্চলে বৃষ্টি নামতে পারে
- বিশ্বে নারী প্রেসিডেন্ট: নেতৃত্বে নারীর অগ্রযাত্রা







