একই সিনেমায় অভিনয় করতে চান ফারিণ, সাবিলা ও মেহজাবীন
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:২৫ পিএম, ২০ জুন ২০২৫ শুক্রবার
তিন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ, মেহজাবীন চৌধুরী ও সাবিলা নূর। ছবি: সংগৃহীত
গত বছর বলিউডে মুক্তি পাওয়া ‘ক্রু’ সিনেমায় একসঙ্গে দেখা গিয়েছিল তিন জনপ্রিয় অভিনেত্রী টাবু, কারিনা কাপুর ও কৃতি শ্যাননকে। বিমানবালাদের জীবনের কঠিন সংগ্রামের কাহিনী নিয়ে নির্মিত সিনেমাটি সেসময় বেশ আলোচিত হয়েছিল। পর্দায় তিন অভিনেত্রীর উপস্থিতি ভালোই প্রশংসা কুড়িয়েছিল সিনেবোদ্ধাদের। বাংলাদেশে এমন গল্প পেলে সিনেমায় একসঙ্গে অভিনয়ের আগ্রহের কথা জানিয়েছেন সম্প্রতি রুপালি পর্দায় পা রাখা ছোটপর্দার জনপ্রিয় দুই অভিনেত্রী সাবিলা নূর ও তাসনিয়া ফারিণ। সঙ্গে যুক্ত করতে চান আরেক বন্ধু অভিনেত্রী মেহজাবীন চৌধুরীকে।
মেহজাবীন চৌধুরী, সাবিলা নূর ও তাসনিয়া ফারিণ- তিনজনেরই ক্যারিয়ার শুরু হয়েছে টিভি নাটক দিয়ে। ভিন্ন সময়ে নাটকে কাজ শুরু করলেও বড় পর্দায় তাদের অভিষেক কাছাকাছি সময়ে। বাস্তবজীবনেও তিনজনের মধ্যে রয়েছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। অবসরে প্রায়ই একসঙ্গে সময় কাটাতেও দেখা যায় তাদের। দেশের বাইরেও একসঙ্গে ঘুরতে যান। তাদের বন্ধুত্বের এই রসায়ন পর্দায়ও ভালো লাগবে বলে বিশ্বাস সাবিলা ও ফারিণের।
ADVERTISEMENT
Tech stock video 3 5Feb25Tech stock video 3 5Feb25
Farin.Sabila.Mehjabin
এবারের ঈদে মুক্তি পেয়েছে তাসনিয়া ফারিণ ও সাবিলা নূরের সিনেমা, দুই বন্ধুর অভিনয়ের প্রশংসা করেছেন মেহজাবীন চৌধুরী। ছবি: সংগৃহীত
এ প্রসঙ্গে তাসনিয়া ফারিণ বলেন, ‘বলিউডের ‘ক্রু’ সিনেমাটি দেখে মনে হয়েছিল, আমরা যদি এ রকম একটা প্রজেক্ট করতে পারি, তাহলে খুব ভালো হয়। খুব মজা করে কাজ করতে পারব।’ ফারিণের সঙ্গে একমত প্রকাশ করে সাবিলা নূর বলেন, ‘আমাদের খুব বেশি দেখা হয়, তা নয়। কিন্তু যখনই দেখা হয়, আড্ডা দিতে দিতে ঘণ্টার পর ঘণ্টা চলে যায়। সে সময় আমরা কাজ নিয়ে ভাবিও না। আমরা নায়িকা- এই জিনিসটা আমাদের মাথায় থাকেই না।’
এই ঈদে প্রথমবার সাবিলা ও ফারিণকে পাওয়া গেছে বাণিজ্যিক ঘরানার সিনেমায়। রায়হান রাফীর ‘তাণ্ডব’ সিনেমায় শাকিব খানের সঙ্গে ছিলেন সাবিলা, অন্যদিকে সঞ্জয় সমদ্দারের ‘ইনসাফ’ সিনেমায় ফারিণকে দেখা গেছে শরিফুল রাজের সঙ্গে। সিনেমার প্রমোশনে ব্যস্ত সময় পার করেছেন। একসঙ্গে টিভি অনুষ্ঠানে গেছেন নিজেদের সিনেমা নিয়ে কথা বলতে। সেখানেই একসঙ্গে অভিনয়ের ইচ্ছার কথা জানালেন তারা।
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী







