ঢাকা, বৃহস্পতিবার ২৬, মার্চ ২০২৬ ১৩:০৪:৫০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চট্টলা এক্সপ্রেসে অগ্নিকাণ্ড: আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক সীতাকুণ্ডে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে আগুন দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি: নিহত বেড়ে ২৩ বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে বধ্যভূমি মহান স্বাধীনতা দিবস আজ

একই স্কুলের শিক্ষক মায়ের পর ছেলেও করোনা আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৩১ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০২১ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

নড়াইল দক্ষিন-পূর্ব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা সালমা ইয়াসমিন ও তার ছেলে পঞ্চম শিক্ষার্থী তাহমিদ আহমেদ করোনা আক্রান্ত হয়েছেন।

বিদ্যালয় সূত্রে জানা যায়, বিদ্যালয়টির শিক্ষিকা সালমা ইয়াসমিন গত ১৪ সেপ্টেম্বর করোনা আক্রান্ত হন। এরপর থেকে ওই শিক্ষিকা ও তার ছেলে তাহমিদ আর বিদ্যালয়ে আসেনি। গত ২৩ সেপ্টেম্বর তাহমিদেরও করোনা পজিটিভ শনাক্ত হয়। বর্তমানে তারা বাড়িতে অবস্থান করছেন এবং শারীরিকভাবে সুস্থ আছেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর জাহান জানান, করোনা আক্রান্ত ৫ম শ্রেণির শিক্ষার্থী ১৪ তারিখের পর বিদ্যালয়ে আসেনি। আর বিদ্যালয়ের অন্য শিক্ষার্থী এবং বাকি ১৩ জন শিক্ষকের সবাই সুস্থ রয়েছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।