ঢাকা, মঙ্গলবার ০৩, নভেম্বর ২০২৬ ১৩:৩৪:৪১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শিশু সহিংসতা রোধে কঠোর ট্রাইব্যুনাল : ৯ মাসে ২ মৃত্যুদণ্ড গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, ঢাকা-টাঙ্গাইল যান চলাচল বন্ধ মিরপুরে শ্রমিক-পুলিশ পালটাপালটি ধাওয়া, মেট্রোরেল স্টেশন বন্ধ স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বিক্ষোভ মারুফাকে ছাড়া নারী টি-টোয়েন্টি দল জেল হত্যা দিবস: শোক ও বেদনায় জাতীয় চার নেতাকে স্মরণ সেই বীথি এখন হেড কোচ, স্বপ্নের পরিসর আরও বড় ১২০ কিমি গতিতে অন্ধ্র উপকূলে ‘মুরাসু’র আঘাত

একঘেঁয়েমি বদলাতে শিশুদের নাচের মাধ্যমে পিটি

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০৫ পিএম, ২৩ জানুয়ারি ২০১৯ বুধবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

প্রতিদিনের একই পিটি প্যারেডটা তার কাছে একঘেঁয়েমি লাগায় সবকিছু বদলে দিলেন তিনি। এখন থেকে আর পিটি নয় বরং একটি গানের তালে তালে শিক্ষার্থীদের নাচতে হয়। আর সেই নাচের নেতৃত্বে রয়েছেন নিজেই। অর্থাৎ তিনি নাচেন সঙ্গে সঙ্গে তার স্কুলের শিক্ষার্থীরাও নাচেন। আর এতেই বাজিমাত। শিশুরা মজাও পেল আর তার সঙ্গে শরীরচর্চাটাও হয়ে গেল।

এমন কাণ্ড ঘটিয়েছেন চীনের সানশি প্রদেশের একটি স্কুলের প্রধান শিক্ষক। তার নাম জ্যাং পেংফেই। তার ‘শি গুয়ান’ নামের ওই স্কুলে এখন এভাবেই শরীরচর্চা হয়। আর ওই ধরনের শরীরচর্চার ভিডিও এরইমধ্যে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায় প্রধান শিক্ষক নিজের সহকর্মীদেরও ওই একই ঢঙে নাচিয়েছেন।

গত শুক্রবার পোস্ট করা ভিডিওটি এরইমধ্যে কয়েক কোটিবার দেখা হয়েছে।

চীনে ১৯৫১ সাল থেকে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে শরীরচর্চা বাধ্যতামূলক করা হয়েছে। আগে চীনের সরকারি কারখানা ও অফিসেও দিনের শুরুতেও সবার জন্য বাধ্যতামূলক ছিল।

একঘেঁয়েমি কাটানোর জন্য গত নভেম্বর থেকে নতুন পদ্ধতি চালু করেন স্কুলটির প্রধান শিক্ষক জ্যাং। নতুন এই নাচের আইডিয়া শিক্ষক-শিক্ষার্থীদের সামনে আনার আগে তিনি নিজে বেশ কিছু দিন চর্চা করে নেন। জ্যাংয়ের ওই নাচের নামও পাওয়া গেল-  ‘গুইবু’ বা ‘ভুতুড়ে নাচ’।

অবশ্য নিয়ম ভাঙার পেছনে তার যুক্তিও ফেলনা নয়। এই নাচে শিক্ষার্থীরা মজা পাচ্ছে আর শারীরিক কসরতও কম হচ্ছে না। এবং স্কুল প্রাঙ্গণে এই অভিনব নাচের ফলে অগত্যা কিছুটা হলেও শিক্ষার্থীদেরকে মোবাইল, ট্যাব থেকে দূরে রাখা যাবে বলে বিশ্বাস করেন জ্যাং।

-জেডসি