ঢাকা, শনিবার ০৬, জুন ২০২৬ ১:১৮:৩৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩ ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি

একদিনের ব্যবধানে ৪.৫ ডিগ্রি নেমে গেছে চুয়াডাঙ্গার তাপমাত্রা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৫৭ এএম, ৯ জানুয়ারি ২০২৫ বৃহস্পতিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মাত্র একদিনের ব্যবধানে ৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেয়েছে চুয়াডাঙ্গার তাপমাত্রা। কুয়াশার সঙ্গে সঙ্গে নেমে এসেছে কনকনে শীত।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আদ্রতার পরিমাণ ছিল ৯৫ শতাংশ। আগের দিন একই সময়ে চুয়াডাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।


এদিকে ঠান্ডা হাওয়ার কারণে তীব্র শীত অনুভূত হচ্ছে। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে কম বের হচ্ছেন মানুষ। বেশি বিড়ম্বনায় পড়েছেন খেটে খাওয়া আর ছিন্নমূল মানুষগুলো। খড়কুটো জ্বলিয়ে উষ্ণতা নেওয়ার চেষ্টা করছে অনেকে।


চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস বলছে, শৈত্যপ্রবাহের প্রভাব দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এ জেলাতেও পড়ছে। কুয়াশার কারণে সূর্যের দেখা মিলছে দেরিতে। সবশেষ বৃহস্পতিবার সকাল ৬টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস।