ঢাকা, সোমবার ০৮, জুন ২০২৬ ৯:৪৭:১৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না

একদিনে আরও ২১৩ ডেঙ্গু রোগী হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:০৫ পিএম, ৫ সেপ্টেম্বর ২০২২ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি। তবে ২১৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১৫৮ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ৫৫ জন।

রোববার (৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, দেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ১০৩০ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৬৮৮ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ১২৯ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে।

চলতি বছরে দেশের বিভিন্ন হাসপাতালে ৭ হাজার ১১৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এরমধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৬ হাজার ৬৫ জন। এ ছাড়া ডেঙ্গুতে এখন পর্যন্ত ২৩ জনের মৃত্যু হয়েছে।

উল্লেখ্য, ২০২১ সালে সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। এর মধ্যে মৃত্যু হয় ১০৫ জনের।