ঢাকা, বৃহস্পতিবার ২২, অক্টোবর ২০২৬ ৮:০০:১৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি` দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম

একদিনে আরও ৬ ডেঙ্গু রোগী হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:৪৮ পিএম, ২২ মে ২০২২ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ছয়জন রোগী ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।রোববার (২২ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে মোট ২৭ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। ঢাকার বাইরে নতুন এবং পুরাতন কোনো রোগী ভর্তি নেই।

চলতি বছর এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২৪৯ জন। সুস্থ হয়েছেন ২২২ জন রোগী। এ বছরে এখনও কেউ মারা যায়নি।

উল্লেখ্য, ২০২১ সালে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন ২৮ হাজার ৪২৯ জন। সুস্থ হয়ে ছিলেন ২৮ হাজার ২৬৫ জন এবং মারা যান ১০৫ জন।