একমাত্র আক্রান্ত ব্যক্তিও সুস্থ, খাগড়াছড়ি করোনামুক্ত
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৫৭ পিএম, ৯ মে ২০২০ শনিবার
একমাত্র আক্রান্ত ব্যক্তিও সুস্থ, খাগড়াছড়ি করোনামুক্ত
খাগড়াছড়িতে করোনাভাইরাসে আক্রান্ত হওয়া একমাত্র ব্যক্তি এরশাদ চাকমা সুস্থ হয়ে উঠেছেন। ফলে পার্বত্যচট্টগ্রামের এই জেলা এখন করোনাভাইরাস মুক্ত।
জানা গেছে, আক্রান্ত এরশাদ চাকমার নমুনা টানা তৃতীয়বার নেগেটিভ এসেছে। তার সংস্পর্শে থাকা আরও ১৪ জনের নমুনা পরীক্ষার ফলও নেগেটিভ এসেছে।
জেলা সিভিল সার্জন নুপুর কান্তি দাশ শুক্রবার রাতে জানান, খাগড়াছড়ি জেলা এখন করোনা মুক্ত বলা যায়। দীঘিনালা কামাক্কাছড়া প্রাথমিক বিদ্যালয়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন ও আইসোলেশনে থাকা এরশাদ চাকমাকে বাড়িতে যাওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে ছাড়পত্র দেয়া হয়েছে।
সিভিল সার্জন আরও জানান, জেলায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকা ২ হাজার ১০২ জনের মধ্যে এখন কোয়ারেন্টাইনে রয়েছেন মাত্র ২১ জন। বাকিরা সবাই বাড়িতে চলে গেছেন। এছাড়া হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ১২৪ জন।
উল্লেখ্য, গার্মেন্টস কর্মী এরশাদ চাকমা গত ১৮ এপ্রিল নারায়ণগঞ্জ থেকে খাগড়াছড়ির দীঘিনালায় আসেন। সেখানে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় তার প্রথম করোনাভাইরাস পরীক্ষার নমুনা রিপোর্ট পজেটিভ আসে।
এরপর গত ৫ ও ৮ মে দ্বিতীয় এবং তৃতীয় নমুনা পরীক্ষার ফলাফল নেগেটিভ আসলে তাকে ছাড়পত্র দেয়া হয়।
- আজ রাতে মাঠে নামছে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ একাধিক দল
- কাঁচকলার ঘন্ট রান্নার নিয়ম জেনে নিন
- বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা স্বাক্ষর
- শুক্রবার যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না
- দুই বছর পর চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা
- যে সমীকরণে বিশ্বকাপের সেমিতে খেলবে বাংলাদেশ
- হামে আক্রান্ত আরও ৯ শিশুর প্রাণ গেল
- চার দশক পর পর্দায় আসছে ‘সুপারগার্ল’
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
- বায়ুদূষণে ঢাকায় আজ কিছুটা স্বস্তি, শীর্ষে কানশাসা
- ঢাকায় আজ বৃষ্টির পূর্বাভাস নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
- ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিহত ৩২, আহত ৭০০
- মাঠে নেমেই রেকর্ড গড়লেন নেইমার
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- দেশের ১৬ জেলায় দমকা হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস
- বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লালগালিচা সংবর্ধনা
- পাকিস্তানে মাহরাং বেলুচের যাবজ্জীবন, রায় নিয়ে ক্ষোভ
- গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় ফিলিস্তিনি শিশু নিহত
- মেসির জন্মদিন আজ, কোটি ভক্তের শুভেচ্ছা
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: রোনালদোর ফেরার বার্তা
- ডব্লিউইএফ সেশনে বিশ্ব নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান
- ডেঙ্গুতে ২ জনের প্রাণ গেল, হাসপাতালে ১৫৭ জন
- ব্যাংক খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক
- স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে সেরা হয়েই নকআউটে ব্রাজিল
- রোনালদোকে এড়ানো যায়, অস্বীকার করা যায় না
- ২৮ জুন ফের শুরু হচ্ছে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
- হামে আক্রান্ত আরও ৯ শিশুর প্রাণ গেল


